মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্যাগের আদর্শে সুন্দর সমাজ গড়ার আহ্বান জানিয়ে সোনারগাঁবাসীকে ডা. আতাউর রহমানের ঈদ শুভেচ্ছা কাশিপুরবাসীকে ঈদুল আজহা’র শুভেচ্ছা জানিয়েছেন আরিফুল ইসলাম টিটু ঢালি ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানিয়ে কুতুবপুরবাসীকে হাজী শহিদুল্লাহর ঈদ শুভেচ্ছা ত্যাগের মহিমায় সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান জানিয়ে ১৮নং ওয়ার্ডবাসীকে আল আরিফের ঈদ শুভেচ্ছা ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার আহ্বান জানিয়ে ২২নং ওয়ার্ডবাসীকে রাসেল বেপারীর ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জসহ বক্তাবলীবাসীকে মাহমুদ হোসেন মেম্বারের ঈদুল আজহা’র শুভেচ্ছা হাসিল জালিয়াতি ও যানজট ঠেকাতে কঠোর বার্তা: নারায়ণগঞ্জে ডিসি ও এসপির পশুর হাট পরিদর্শন ত্যাগের মহিমায় ৮নং ওয়ার্ডবাসীর জীবন আনন্দময় হোক: যুবদল নেতা শেখ মোহাম্মদ অপুর শুভেচ্ছা নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল আজহা’র আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন এড. আসমা হেলেন বিথী বক্তাবলীবাসীকে পবিত্র ঈদুল আজহা’র শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবক আলাউদ্দিন বারী

হাসিল জালিয়াতি ও যানজট ঠেকাতে কঠোর বার্তা: নারায়ণগঞ্জে ডিসি ও এসপির পশুর হাট পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৩৫ 🪪

নারায়ণগঞ্জে কোরবানির পশুর হাটগুলোতে শৃঙ্খলা বজায় রাখা এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন ও জেলা পুলিশ। সোমবার (২৫ মে) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ডের নাভানা সিটি পশুর হাটসহ বিভিন্ন হাট পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির ও জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী।

পরিদর্শনকালে নাভানা সিটি হাটের পক্ষে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাকিবুর রহমান সাগর। তিনি হাটের ব্যবস্থাপনা, নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে জেলা প্রশাসককে বিস্তারিত তথ্য সরবরাহ করেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক মো. রায়হান কবির সাংবাদিকদের বলেন, “পশুর হাটে আসা সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। কোনো হাটে নির্ধারিত হাসিলের অতিরিক্ত টাকা আদায়, জাল নোটের লেনদেন কিংবা কোনো ধরনের চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মহাসড়ক ও আঞ্চলিক সড়কের শৃঙ্খলা রক্ষায় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “হাটের পরিধির বাইরে সড়কে পশু রেখে যানজট সৃষ্টি করা যাবে না। যদি সড়ক আটকে যানজট সৃষ্টি করা হয়, তবে হাট ইজারাদার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি হাটে জাল নোট শনাক্তকরণ মেশিন, ভেটেরিনারি মেডিকেল টিম ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমরা কড়া নির্দেশনা দিয়েছি।”

একাধিক হাট পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সরাসরি ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এসময় চাদমারী ও ইব্রাহিম টেক্সটাইল বালুর মাঠ পশুর হাট পরিদর্শনকালে দেখা যায় কিছু পশু মূল সড়কে রাখা হয়েছে। এতে অসন্তোষ প্রকাশ করে তৎক্ষণাৎ হাট কর্তৃপক্ষ ও বিক্রেতাদের চূড়ান্তভাবে সতর্ক করেন জেলা প্রশাসক।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী বলেন, “ঈদকে কেন্দ্র করে জেলাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। জালিয়াত চক্র ও অজ্ঞান পার্টির তৎপরতা ঠেকাতে পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে।”

হাট পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের দিন পর্যন্ত এই বিশেষ নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102