সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জসহ বক্তাবলীবাসীকে মাহমুদ হোসেন মেম্বারের ঈদুল আজহা’র শুভেচ্ছা হাসিল জালিয়াতি ও যানজট ঠেকাতে কঠোর বার্তা: নারায়ণগঞ্জে ডিসি ও এসপির পশুর হাট পরিদর্শন ত্যাগের মহিমায় ৮নং ওয়ার্ডবাসীর জীবন আনন্দময় হোক: যুবদল নেতা শেখ মোহাম্মদ অপুর শুভেচ্ছা নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল আজহা’র আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন এড. আসমা হেলেন বিথী বক্তাবলীবাসীকে পবিত্র ঈদুল আজহা’র শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবক আলাউদ্দিন বারী নাসিকের ১১৩৫ পরিচ্ছন্নতাকর্মীকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার; দ্রুত বর্জ্য অপসারণের ঘোষণা প্রশাসকের ত্যাগের মহিমায় ভাস্বর হোক সবার জীবন: ১৪নং ওয়ার্ডবাসীকে দিদার খন্দকারের ঈদের শুভেচ্ছা জাকির খানের পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীকে হাজী সুমন মাহমুদের ঈদ শুভেচ্ছা রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে   ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন  নারায়ণগঞ্জবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেন

নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল আজহা’র আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন এড. আসমা হেলেন বিথী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৩৯ 🪪

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আসমা হেলেন বিথী।

আজ সোমবার (২৫ মে) সংবাদমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই ঈদ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় অ্যাডভোকেট আসমা হেলেন বিথী বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হযরত ইব্রাহিম (আঃ) যে সর্বোচ্চ ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন, কোরবানি আমাদের সেই ত্যাগের আদর্শকে অনুসরণ করার সুযোগ করে দেয়। কোরবানি শুধু পশু জবেহ করা নয়, বরং নিজের ভেতরের কুপ্রবৃত্তি ও অহংকার বিসর্জন দিয়ে মহান আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের উৎসব।”

তিনি আরও বলেন, “ঈদের এই আনন্দ যেন কেবল বিত্তবানদের মধ্যে সীমাবদ্ধ না থাকে। আমাদের আশেপাশে থাকা দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের সাথে ঈদের খুশি ভাগ করে নেওয়া আমাদের পবিত্র দায়িত্ব। ত্যাগের এই মহান আদর্শকে হৃদয়ে ধারণ করে আমরা যেন একে অপরের প্রতি সহমর্মী হই এবং একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে সচেষ্ট থাকি।”

আইনজীবী এই নেত্রী নারায়ণগঞ্জ জেলা ও ফতুল্লা ইউনিয়নবাসীর উত্তরোত্তর সমৃদ্ধি, সুখ ও শান্তি কামনা করে বলেন, “পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও প্রশান্তি। সবার কোরবানি কবুল হোক এবং ভ্রাতৃত্বের বন্ধনে অটুট থাকুক আমাদের সমাজ।”

পরিশেষে তিনি সবাইকে নির্দিষ্ট স্থানে কোরবানি সম্পন্ন করে পরিবেশ রক্ষায় সচেতন থাকার এবং পরিচ্ছন্ন নগরী ও গ্রাম নিশ্চিত করার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102