সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বর্ধিত বাস ভাড়া প্রত্যাহার ও ২৫ টাকা হাফ পাসের দাবিতে জেলা প্রশাসককে ছাত্র ফেডারেশনের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৮৪ 🪪

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসের বর্ধিত ভাড়া প্রত্যাহার এবং শিক্ষার্থীদের জন্য কোনো প্রকার শর্ত ছাড়াই ২৫ টাকা ‘হাফ পাস’ (অর্ধেক ভাড়া) কার্যকরের দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। আজ বৃহস্পতিবার (০৭ মে) দুপুরে ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা শাখার একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি পেশ করেন।

স্মারকলিপিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, বর্তমান বাজারে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা যখন বিপর্যস্ত, ঠিক তখনই কোনো যৌক্তিক কারণ ছাড়া ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসের ভাড়া ৫ টাকা বৃদ্ধি করা হয়েছে। এই সিদ্ধান্তকে সাধারণ মানুষের ওপর ‘চরম জুলুম’ হিসেবে অভিহিত করেন তারা। এছাড়া ২০২৪ সালের অক্টোবর মাসে শিক্ষার্থীদের জন্য সপ্তাহে ৭ দিন সার্বক্ষণিক হাফ পাস চালুর সরকারি সিদ্ধান্ত থাকলেও পরিবহন মালিকরা তা তোয়াক্কা করছেন না বলে অভিযোগ করা হয়।

স্মারকলিপিতে ছাত্র ফেডারেশন প্রধান চারটি দাবি উত্থাপন করেছে:
১. অবিলম্বে বর্ধিত ৫ টাকা ভাড়া প্রত্যাহার করে পূর্বের ভাড়া পুনর্বহাল করা।
২. শিক্ষার্থীদের জন্য ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সর্বোচ্চ হাফ ভাড়া ২৫ টাকা নির্ধারণ করা।
৩. পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে সপ্তাহে ৭ দিন, ২৪ ঘণ্টা কোনো শর্ত ছাড়াই হাফ পাস নিশ্চিত করা।
৪. সরকারি সিদ্ধান্ত অমান্য করে অতিরিক্ত ভাড়া আদায়কারী পরিবহনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া।

স্মারকলিপি প্রদান শেষে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সাইদুর রহমান বলেন, “নারায়ণগঞ্জ একটি শ্রমজীবী ও নিম্ন-আয়ের মানুষের এলাকা। এখানে বিআরটিএ-র কোনো নির্দেশনা ছাড়া মালিকপক্ষের একক সিদ্ধান্তে ভাড়া বৃদ্ধি আমরা মেনে নেব না। সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমরা মাঠে আছি।”

তিনি আরও বলেন, “প্রশাসনকে দ্রুত এই ভাড়া নৈরাজ্য বন্ধে ব্যবস্থা নিতে হবে। অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বৃহত্তর আন্দোলন ও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।”

এ সময় সংগঠনের জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অতি দ্রুত এই দাবিগুলো বাস্তবায়ন না হলে ছাত্র-জনতাকে সাথে নিয়ে রাজপথে জোরালো প্রতিরোধ গড়ে তোলা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102