শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শোক ‘আশুরায় শিয়াদের অপসংস্কৃতি কোনোভাবেই বরদাশত করা হবে না’: আল্লামা আব্দুল আউয়াল নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ২য় রাউন্ড ও কোয়ার্টার ফাইনাল শেষ, সেমিফাইনাল ২০ জুন

আলোকিত মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে: পুলিশ লাইন্স স্কুলের বিদায় অনুষ্ঠানে এসপি মিজানুর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৫৬ 🪪

নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স স্কুলের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষাই জীবনের শ্রেষ্ঠ সম্পদ। তোমাদেরকে কেবল ভালো ফলাফল করলেই হবে না, বরং পড়াশোনায় মনোযোগী হয়ে একজন আলোকিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তোমরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে।” এসময় তিনি বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তাদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, পিপিএম। নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর পুলিশ লাইন্স স্কুল থেকে মোট ৯৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরীক্ষার্থীদের সাফল্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ পরীক্ষার্থীদের হাতে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দিয়ে তাদের উৎসাহিত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102