সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

সিদ্ধিরগঞ্জে সবজি বিক্রেতা হত্যাকাণ্ডে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৯ 🪪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সবজি বিক্রেতা আক্কাস সিকদার (৪৫) হত্যাকাণ্ডের ঘটনার মূল হোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলো- সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকার আব্দুল বাতেনের ছেলে মো. জোবায়ের হোসেন (২২) ও জয়নাল আবেদীনের ছেলে মো. মৃদুল ওরফে মিদুল (২০)।  এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

পুলিশ সুপার জানান, তথ্য-প্রযুক্তির মাধ্যমে ও এলাকার বিভিন্ন স্থানের সিসি ফুটেজ সংগ্রহ এবং পর্যালোচনা করে ছিনতাইকারীদের শনাক্ত করা হয়। পরে বিশেষ অভিযান পরিচালনা করে হত্যাকান্ডের ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করা হয়।

এ সময় হত্যাকান্ডের সময় ব্যবহৃত একটি কালো সবুজ রংয়ের (এফজেডএস) মোটরসাইকেল এবং নগদ ১২০০ টাকা জব্দ করা হয়। ঘটনায় জড়িত অপর দুই জনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

প্রসঙ্গত, গত ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার ভোর ৫ টায় ৪ জন ছিনতাইকারী ছিনতাইয়ের উদ্দেশ্যে সবজি বিক্রেতা আক্কাস সিকদারের পথরোধ করে। এসময় সে ছিনতাইয়ে বাধা প্রদান করলে তাকে ছুরিকাঘাতে করে নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে তাকে নারায়ণগঞ্জ খানপুর তিনশত শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই ইব্রাহিম সিকদার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা ও দস্যুতা মামলা দায়ের করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102