সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জবাসীকে এড. আসমা হেলেন বিথীর শুভেচ্ছা বিদ্রোহী কবির স্থান কেউ নিতে পারবে না: খাইরুল ইসলাম সজিব নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে সিদ্ধিরগঞ্জ থানা কমিউনিটি ট্রাফিকের অভিনন্দন সততা ও কর্মদক্ষতার স্বীকৃতি: দ্বিতীয়বার পুলিশ সুপারের হাতে পুরস্কৃত হলেন ডিএসবি সদস্য হুমায়ুন কবির বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ১৩ নং ওয়ার্ডবাসীকে হীরা সরদারের শুভেচ্ছা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফতুল্লা ও নারায়ণগঞ্জবাসীকে ডাঃ মজিবুর রহমানের শুভেচ্ছা জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃত করলেন এসপি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফতুল্লাবাসী ও দেশবাসীকে আলাউদ্দিন বারীর শুভেচ্ছা বিদ্যানিকেতন হাই স্কুলে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু: উদ্বোধন করলেন এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব একাডেমিক শিক্ষার পাশাপাশি আগামী প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: মাওলানা আবদুল জব্বার

ফতুল্লায় পরিত্যক্ত শপিং ব্যাগ থেকে বিদেশি রিভলবার উদ্ধার করল র‍্যাব-১১

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৯৯ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিত্যক্ত একটি শপিং ব্যাগ থেকে ১টি বিদেশি রিভলবার উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)। ১৩ মার্চ দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লা মডেল থানাধীন কুতুবপুর ইউনিয়নের দক্ষিণ শরীফবাগ এলাকার একটি খালপাড় থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

র‍্যাব-১১ এর সদর কোম্পানির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাব-১১ এর একটি আভিযানিক দল রাতে ফতুল্লা থানা এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, দক্ষিণ শরীফবাগ এলাকার খালপাড়ে একটি সন্দেহজনক শপিং ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে র‍্যাবের টহল দলটি। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে নিয়ম অনুযায়ী তল্লাশি চালিয়ে শপিং ব্যাগের ভেতর থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্রটির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাতেই সেটি ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১১ এর পক্ষ থেকে আরও জানানো হয়, এটি তাদের অস্ত্র ও মাদক বিরোধী ধারাবাহিক অভিযানেরই একটি অংশ। সমাজ থেকে অপরাধ নির্মূল এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র‍্যাবের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102