সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জবাসীকে এড. আসমা হেলেন বিথীর শুভেচ্ছা বিদ্রোহী কবির স্থান কেউ নিতে পারবে না: খাইরুল ইসলাম সজিব নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে সিদ্ধিরগঞ্জ থানা কমিউনিটি ট্রাফিকের অভিনন্দন সততা ও কর্মদক্ষতার স্বীকৃতি: দ্বিতীয়বার পুলিশ সুপারের হাতে পুরস্কৃত হলেন ডিএসবি সদস্য হুমায়ুন কবির বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ১৩ নং ওয়ার্ডবাসীকে হীরা সরদারের শুভেচ্ছা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফতুল্লা ও নারায়ণগঞ্জবাসীকে ডাঃ মজিবুর রহমানের শুভেচ্ছা জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃত করলেন এসপি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফতুল্লাবাসী ও দেশবাসীকে আলাউদ্দিন বারীর শুভেচ্ছা বিদ্যানিকেতন হাই স্কুলে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু: উদ্বোধন করলেন এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব একাডেমিক শিক্ষার পাশাপাশি আগামী প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: মাওলানা আবদুল জব্বার

নারায়ণগঞ্জে ঈদে ঘরমুখো মানুষের দূর্ভোগ লাঘব ও হয়রানি বন্ধে ইউএনও’র কঠোর হুশিয়ারী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২২২ 🪪
আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সড়ক ও নৌ-পথে মানুষের দূর্ভোগ কমাতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন। ঘরমুখো মানুষের দূর্ভোগ লাঘবে এবং সড়ক ও নৌ-পথে বিভিন্ন পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় রোধে ম্যাজিস্ট্রেট মাঠে থাকবে বলে সবাইকে হুশিয়ারী করে দিয়েছেন। জনগণের যানমাল রক্ষার্থে এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে নারায়ণগঞ্জ জেলা ও  উপজেলা প্রশাসন শক্ত অবস্থানে থাকবে। অনিয়ম ও জুলুমবাজদের কোন ভাবে ছাড় দেয়া হবে না কঠোর হুশিয়ারী করে দিয়েছেন ইউএনও। 
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সড়ক ও নৌ-পথে নিরাপদ চলাচল নিশ্চিতকরণ ও জনদূর্ভোগ এড়াতে বিশেষ আইনশৃঙ্খলা সভায় এসব কথা বলেন ইউএনও এসএম ফয়েজ উদ্দিন।
এদিকে সভায় নারায়ণগঞ্জ পরিবহন মালিক সমিতি, খেয়াঘাটে ইজারাদার, ফেরিঘাটের ইজারাদার, নৌ-পুলিশ, কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস, ট্রাফিক পুলিশ এবং থানা পুলিশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ঈদে ঘরমুখো মানুষ যেন কোন প্রকার হয়রানি শিকার এবং বিপদগামী না হয় সেইজন্য সংশ্লিষ্ট সবাইকে সঠিক ভাবে কাজ করার নির্দেশ দেন  ইউএনও।
সভায় ইউএনও আরো বলেন, ঈদে ঘরমুখো মানুষের সড়ক ও নৌ-পথে চলাচলে কোন ভাবে বিঘ্ন সৃষ্টি হলে সংশ্লিষ্টরা দায়ী থাকবে। এমনকি সরকারী তালিকার বাহিরে অতিরিক্ত ভাড়া আদায় করার প্রমান পেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া নৌ-পথে খেয়াঘাটে যাত্রী পারাপারে অতিরিক্ত যাত্রী এবং অতিরিক্ত ভাড়া নেয়া চলবে না, ট্রলারে লাইফ জেকেট বাধ্যতামূলক, সকল ঘাটের সামনে ভাড়ার মূল্য তালিকা থাকতে হবে। বেশি রাতে খেয়া পারপার থেকে বিরত থাকতে হবে। প্রতিটি খেয়াঘাট গুলোতে গ্রাম পুলিশ নিয়োগ দেওয়ার ব্যবস্থা করতে হবে। ট্রাফিক আইন মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে সেখানে গাড়ি পাকিং করা থেকে বিরত থাকতে হবে। নারায়ণগঞ্জ থেকে দেশে বিভিন্ন জেলা যেতে দূরপাল্লার পরিবহনে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার প্রমান পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সভায় নারায়ণগঞ্জ সদর উপজেলার নিবর্বাহী অফিসার ইউএনও এসএম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসাদুজ্জামান নূর, সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) দেনযানী কর, ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) ওমর ফারুক, পাগলা নৌ-পুলিশের ইন্সপেক্টর আকিবুল ইসলাম, নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএ এর (নদী বন্দর) পরিবহন পরিদর্শক সেলিম মিয়া, এছাড়াও আরো উপস্থিত ছিলেন বক্তাবলী আলীরটেক, কাশিপুর, ফেরিঘাট, খেয়াঘাট এর ইজারাদারগন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102