বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে না’গঞ্জ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের খাবার বিতরণ  কথনের ৪র্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সাথে ‘নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল’-এর শুভেচ্ছা বিনিময় নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল মিছিল বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে থাকার ঘোষণা দিলেও আমরা তাদের কোথাও খুঁজে পাইনি: এড.টিপু সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য মফিজ গ্রেফতার

সিমরাইলে সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি: ২৪ ঘণ্টার মধ্যে টাকা ফেরতের আল্টিমেটাম দিলেন যুবদল নেতা সজিব

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৬ 🪪

সিদ্ধিরগঞ্জের সিমরাইল সিএনজি স্ট্যান্ড এলাকায় স্টিকার লাগিয়ে সিএনজি চালকদের কাছ থেকে অবৈধ চাঁদা আদায়ের ঘটনায় তীব্র নিন্দা ও কড়া হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব। তিনি চাঁদাবাজদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে চালকদের টাকা ফেরত দেওয়ার আল্টিমেটাম দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া তাঁর এই সাহসী ও জনসচেতনতামূলক পোস্টকে ব্যাপক সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা।

জানা যায়, সম্প্রতি সিমরাইল সিএনজি স্ট্যান্ডের এ রহমান সুপার মার্কেটের সামনে থেকে স্টিকারের মাধ্যমে সাধারণ সিএনজি চালকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি নজরে আসার পর নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও যুবদল নেতা খাইরুল ইসলাম সজিব নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন।

পোস্টে তিনি এই চাঁদাবাজির ঘটনাকে ‘অত্যন্ত উদ্বেগজনক, সম্পূর্ণ অনৈতিক ও বেআইনি’ বলে আখ্যায়িত করেন। চাঁদাবাজদের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে সজিব লেখেন, “আমি সংশ্লিষ্টদের প্রতি স্পষ্টভাবে জানাতে চাই—যে সকল সিএনজি চালকের কাছ থেকে চাঁদা আদায় করা হয়েছে, তা আগামী ২৪ ঘন্টার মধ্যে স্বচ্ছভাবে ফেরত প্রদান করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। অন্যথায় বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিতে আনা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

খেটে খাওয়া মানুষের পক্ষে নিজের শক্ত অবস্থান স্পষ্ট করে তিনি আরও লেখেন, “মনে রাখবেন, আমরা সব সময় দুর্বল ও পরিশ্রমী মানুষের পাশে আছি। কারও কষ্টার্জিত অর্থ জোরপূর্বক নেওয়ার সুযোগ এখানে নেই। আশা করি সবাই দায়িত্বশীল আচরণ করবেন এবং অপ্রয়োজনীয় পরিস্থিতি সৃষ্টি করবেন না।”

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যুবদল নেতার এই সময়োপযোগী ও সতর্কতামূলক পোস্টটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ ও নেটিজেনরা তার এই উদ্যোগকে ব্যাপক সাধুবাদ জানিয়েছেন। কমেন্ট বক্সে অনেকেই মন্তব্য করে বলেন, রাজনৈতিক নেতাদের এমন দায়িত্বশীল, স্বচ্ছ ও কঠোর ভূমিকাই সমাজে চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধে সবচেয়ে বেশি কার্যকর হতে পারে। সাধারণ চালকদের পাশে দাঁড়ানোয় তারা এই যুবদল নেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102