সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জবাসীকে এড. আসমা হেলেন বিথীর শুভেচ্ছা বিদ্রোহী কবির স্থান কেউ নিতে পারবে না: খাইরুল ইসলাম সজিব নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে সিদ্ধিরগঞ্জ থানা কমিউনিটি ট্রাফিকের অভিনন্দন সততা ও কর্মদক্ষতার স্বীকৃতি: দ্বিতীয়বার পুলিশ সুপারের হাতে পুরস্কৃত হলেন ডিএসবি সদস্য হুমায়ুন কবির বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ১৩ নং ওয়ার্ডবাসীকে হীরা সরদারের শুভেচ্ছা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফতুল্লা ও নারায়ণগঞ্জবাসীকে ডাঃ মজিবুর রহমানের শুভেচ্ছা জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃত করলেন এসপি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফতুল্লাবাসী ও দেশবাসীকে আলাউদ্দিন বারীর শুভেচ্ছা বিদ্যানিকেতন হাই স্কুলে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু: উদ্বোধন করলেন এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব একাডেমিক শিক্ষার পাশাপাশি আগামী প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: মাওলানা আবদুল জব্বার

বক্তাবলীতে ড্রেন নির্মাণ নিয়ে বিরোধ: রশীদ মেম্বারের নেতৃত্বে বসতবাড়িতে হামলা, নারীসহ আহত ৪

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৩০ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পূর্ব গোপালনগর এলাকায় সরকারি ড্রেন নির্মাণের স্থান নির্ধারণকে কেন্দ্র করে বিরোধের জেরে একটি বসতবাড়িতে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ একই পরিবারের অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।

গত ২৬ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী সুলতানা (৩৭) বাদী হয়ে স্থানীয় রশিদ মেম্বারসহ ৮ জনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী সুলতানা ও তার স্বামী মিজানুর রহমানের বাড়ির সামনে দিয়ে সরকারিভাবে একটি ড্রেন নির্মাণের কাজ চলছিল। এলাকার প্রভাবশালী ১নং বিবাদী রশিদ মেম্বার (৫০) জোরপূর্বক ওই ড্রেনটি সুলতানার বসতবাড়ির ওপর দিয়ে নেওয়ার চেষ্টা করেন, যার জন্য বাড়িটি ভাঙার প্রয়োজন পড়ত। এতে সুলতানা ও তার পরিবার বাধা দিলে রশিদ মেম্বার তাদের ওপর ক্ষিপ্ত হন।

এরই জেরে ঘটনার দিন সকালে রশিদ মেম্বারের নেতৃত্বে মাসুম (৩২), হাবু (৪০), মেহেবুর (৪০), রুবেল (৩৫), খোয়াজ আলী (৬৫), মামুন (৩৫) ও আলমগীর (৪৬) লোহার রড ও কাঠের ডাসাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনিভাবে সুলতানার বাড়িতে প্রবেশ করে। তারা সুলতানা ও তার স্বামীকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। গালিগালাজ করতে নিষেধ করায় রশিদ মেম্বারের নির্দেশে হাবু কাঠের ডাসা দিয়ে মিজানুর রহমানকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে।

এ সময় স্বামীর চিৎকারে সুলতানা, তার দেবর মতিবুর (৩৩) এবং দেবরের স্ত্রী রুনা (২৫) তাকে বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীরা তাদের ওপরও চড়াও হয়। একপর্যায়ে সুলতানা মাটিতে লুটিয়ে পড়লে তাকে রড ও কাঠের ডাসা দিয়ে পেট, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে নির্মমভাবে পিটিয়ে জখম করা হয়।

পরে আহতদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে হামলাকারীরা ওই পরিবারকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর আত্মীয়-স্বজনদের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগী সুলতানা থানায় গিয়ে এই অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগটি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102