সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জবাসীকে এড. আসমা হেলেন বিথীর শুভেচ্ছা বিদ্রোহী কবির স্থান কেউ নিতে পারবে না: খাইরুল ইসলাম সজিব নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে সিদ্ধিরগঞ্জ থানা কমিউনিটি ট্রাফিকের অভিনন্দন সততা ও কর্মদক্ষতার স্বীকৃতি: দ্বিতীয়বার পুলিশ সুপারের হাতে পুরস্কৃত হলেন ডিএসবি সদস্য হুমায়ুন কবির বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ১৩ নং ওয়ার্ডবাসীকে হীরা সরদারের শুভেচ্ছা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফতুল্লা ও নারায়ণগঞ্জবাসীকে ডাঃ মজিবুর রহমানের শুভেচ্ছা জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃত করলেন এসপি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফতুল্লাবাসী ও দেশবাসীকে আলাউদ্দিন বারীর শুভেচ্ছা বিদ্যানিকেতন হাই স্কুলে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু: উদ্বোধন করলেন এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব একাডেমিক শিক্ষার পাশাপাশি আগামী প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: মাওলানা আবদুল জব্বার

গোগনগরে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন: দুই প্রতিষ্ঠানকে সোয়া লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩২ 🪪

নারায়ণগঞ্জের গোগনগর এলাকায় ভেজাল ও অনিরাপদ সেমাই উৎপাদন এবং পণ্যের মানে কারচুপির বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশক্রমে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজ। অভিযানে সার্বিক সহযোগিতা করেন র‍্যাব-১১ এর সদস্যরা।

আদালত সূত্রে জানা যায়, জনস্বাস্থ্যে ঝুঁকি এড়াতে ও নিরাপদ খাদ্য নিশ্চিতে গোগনগর এলাকার বিভিন্ন কারখানায় এই অভিযান চালানো হয়। অভিযানকালে ‘এস.কে প্রোডাক্টস’ নামক একটি সেমাই কারখানায় গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটির সেমাই উৎপাদনের কোনো বৈধ লাইসেন্স নেই। এছাড়া অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেখানে সেমাই তৈরি করা হচ্ছিল। এসব অপরাধের দায়ে কারখানার মালিকপক্ষকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

একই অভিযানে ওই এলাকার ‘কিং বেকারস ফ্যাক্টরি’ নামের আরেকটি প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়। সেখানে প্রতিশ্রুত মান ও সঠিক পরিমাণ অনুযায়ী পণ্য বিক্রি না করার প্রমাণ পান ম্যাজিস্ট্রেট। ভোক্তাদের সাথে প্রতারণা ও ওজন কারচুপির অপরাধে ওই বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজ জানান, জনস্বার্থে জেলা প্রশাসনের এই ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।

মোবাইল কোর্ট চলাকালে দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায়ের পাশাপাশি, ভবিষ্যতে আইন মেনে এবং সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত পরিবেশে ব্যবসা পরিচালনার জন্য কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102