সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জবাসীকে এড. আসমা হেলেন বিথীর শুভেচ্ছা বিদ্রোহী কবির স্থান কেউ নিতে পারবে না: খাইরুল ইসলাম সজিব নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে সিদ্ধিরগঞ্জ থানা কমিউনিটি ট্রাফিকের অভিনন্দন সততা ও কর্মদক্ষতার স্বীকৃতি: দ্বিতীয়বার পুলিশ সুপারের হাতে পুরস্কৃত হলেন ডিএসবি সদস্য হুমায়ুন কবির বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ১৩ নং ওয়ার্ডবাসীকে হীরা সরদারের শুভেচ্ছা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফতুল্লা ও নারায়ণগঞ্জবাসীকে ডাঃ মজিবুর রহমানের শুভেচ্ছা জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃত করলেন এসপি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফতুল্লাবাসী ও দেশবাসীকে আলাউদ্দিন বারীর শুভেচ্ছা বিদ্যানিকেতন হাই স্কুলে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু: উদ্বোধন করলেন এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব একাডেমিক শিক্ষার পাশাপাশি আগামী প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: মাওলানা আবদুল জব্বার

ফতুল্লার মুসলিমনগরে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও জনদুর্ভোগ লাঘবে আশ্বাস দিলেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭৯ 🪪
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মুসলিমনগরে 
দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও জনদুর্ভোগ লাঘবে জোড়ালো পদক্ষেপ গ্রহণ করতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ। খুব শিগগিরই জনগণের দূর্ভোগ লাঘবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশ্বাস দিয়েছেন। 
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে ফতুল্লার মুসলিমনগর নয়াবাজার এলাকায় পরিদর্শন করে এলাকাবাসীকে এমনটাই আশ্বাস দেন।
এদিকে জলাবদ্ধতা নিরসনে এবং খালখননে মুসলিমনগর এলাকায় পরিদর্শনে যান নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন এবং সদর উপজেলার প্রকৌশলী ইয়াসির আরাফাত। এসময় তারা মুসলিমনগর এলাকার বিভিন্ন সড়ক, ড্রেন ও খাল ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড মেম্বার আব্দুল জলিল, এনায়েতনগর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন, বিএনপি নেতা নাসির উদ্দিন, আজিম প্রধান, জহিরুল মোল্লা, ফারুক সরদার, জাকির হোসেন, এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন প্রমুখ।
এলাকাবাসী জানান, সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে চলাচল বিঘ্নিত হয় এবং ড্রেনেজ ব্যবস্থার অকার্যকারিতার কারণে দীর্ঘ সময় ধরে জলাবদ্ধতা স্থায়ী থাকে। এতে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ জনগণকে চরম ভোগান্তির শিকার হতে হয়। আর শিল্পপ্রতিষ্ঠান গুলোর অবৈধ দখল ও বর্জ্য ফেলার কারণে খাল সংকুচিত হয়ে পানি প্রবাহ ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন বলেন, জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত উন্নয়ন এবং ড্রেনেজ ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার কাজ গ্রহণ করা হবে। আর অবৈধভাবে দখলকৃত খাল চিহ্নিত করে তা দখলমুক্ত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে পানি চলাচলের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা যায়।
এছাড়া তিনি উল্লেখ করেন, উপজেলা প্রশাসন নিয়মিত ভাবে বিভিন্ন এলাকা পরিদর্শন করে জনগুরুত্বপূর্ণ সড়ক, ড্রেন, সামাজিক অবকাঠামো ও অন্যান্য প্রয়োজনীয় বিষয় চিহ্নিত করছে। এসব সমস্যা পর্যায়ক্রমে সমাধানের লক্ষ্যে উপজেলা পরিষদ থেকে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করা হবে।
নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী ইয়াসিন আরাফাত জানান, কারিগরি সমীক্ষা সম্পন্ন করে দ্রুত সম্ভাব্য ব্যয় প্রাক্কলন প্রস্তুত করা হবে এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
এলাকাবাসী প্রশাসনের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে স্থায়ী সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102