সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জবাসীকে এড. আসমা হেলেন বিথীর শুভেচ্ছা বিদ্রোহী কবির স্থান কেউ নিতে পারবে না: খাইরুল ইসলাম সজিব নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে সিদ্ধিরগঞ্জ থানা কমিউনিটি ট্রাফিকের অভিনন্দন সততা ও কর্মদক্ষতার স্বীকৃতি: দ্বিতীয়বার পুলিশ সুপারের হাতে পুরস্কৃত হলেন ডিএসবি সদস্য হুমায়ুন কবির বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ১৩ নং ওয়ার্ডবাসীকে হীরা সরদারের শুভেচ্ছা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফতুল্লা ও নারায়ণগঞ্জবাসীকে ডাঃ মজিবুর রহমানের শুভেচ্ছা জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃত করলেন এসপি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফতুল্লাবাসী ও দেশবাসীকে আলাউদ্দিন বারীর শুভেচ্ছা বিদ্যানিকেতন হাই স্কুলে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু: উদ্বোধন করলেন এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব একাডেমিক শিক্ষার পাশাপাশি আগামী প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: মাওলানা আবদুল জব্বার

ফতুল্লায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টিন ও নগদ অর্থ প্রদান 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪৪ 🪪
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের  মাঝে ঢেউটিন, নগদ টাকা সহ বিভিন্ন খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেছেন উপজেলা প্রশাসন। 
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) বিকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা কার্যালয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয়।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা প্রদান করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল, আলীরটেক ইউনিয়ন পরিষদ সদস্য ফিরোজ মিয়া, কুতুবপুর ইউনিয়ন পরিষদ সদস্য মাসুদ মিয়া প্রমুখ।
জানা যায়, সম্প্রতি সদর উপজেলার আলীরটেক ও এনায়েতনগর ইউনিয়নে পৃথক ভাবে দুটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে করে তাদের ঘর বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় উপজেলা নির্বাহী অফিসার এসএম ফয়েজ উদ্দিন। পরে ঘটনাস্থল পরিদর্শন করে তাদের পরিবারের খোজ খবর নেন। এসময় এনায়েতনগর ইউনিয়নের শাসনগাঁও এলাকার জিয়াসমিন বেগম এবং আলীরটেক ইউনিয়নের পুরাতন গোগনগর এলাকার জাহি হাসানকে শান্তনা দিয়ে আসেন। পরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এ দুই পরিবারের মাঝে ২ বান্ডিল টিন, নগদ ৬ হাজার টাকা, শুকনা খাবার এবং কম্বল বিতরণ করেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102