শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শোক ‘আশুরায় শিয়াদের অপসংস্কৃতি কোনোভাবেই বরদাশত করা হবে না’: আল্লামা আব্দুল আউয়াল নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ২য় রাউন্ড ও কোয়ার্টার ফাইনাল শেষ, সেমিফাইনাল ২০ জুন

নারীদের আত্মনির্ভরশীল করতে মদনপুরে  দিনব্যাপী রান্না’র প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩০ 🪪
নারীদের আত্মনির্ভরশীল ও দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে ১৫ ফেব্রুয়ারি গার্ডিয়ান রুফটপ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার-এ দিনব্যাপী রান্নার উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মিথিলা’স কিচেন এর ব্যবস্থাপনায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থা আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী নারীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। নিরাপদ খাদ্য প্রস্তুত প্রণালী, পুষ্টিগুণ সম্পন্ন, শিশু খাদ্য তৈরি এবং ক্ষুদ্র উদ্যোগ পরিচালনার কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়।প্রশিক্ষণ কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া ও পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন। মিথিলা কিচেনস এর পরিচালক ও প্রশিক্ষক শেফ মিথিলা বিনতে হোসেনের সাবলীল উপস্থাপনায় অন্যান্য প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শেফ নাজিয়া সুলতানা ইতি, শেফ শাকিল খান, শেফ হালিমা খাতুন।

কর্মশালায় আয়োজকরা জানান, বাংলাদেশ বিনির্মাণে পুরুষদের পাশাপাশি নারীদের কর্মদক্ষতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে পরিবার ও সমাজে সুস্থ প্রজন্ম গড়ে তুলতে শিশুদের জন্য স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার প্রস্তুতের ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় বক্তারা বলেন, বর্তমান সময়ে নারীদের আর্থিক স্বাবলম্বিতা শুধু ব্যক্তিগত উন্নয়ন নয়, বরং সামগ্রিক সামাজিক অগ্রগতির পূর্বশর্ত। দক্ষতা অর্জনের মাধ্যমে নারীরা ঘরে বসেই ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন, যা পরিবারে অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে সহায়ক হবে। দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন বয়সী নারী অংশগ্রহণ করেন এবং ভবিষ্যতে এমন প্রশিক্ষণ কর্মশালা আরও বিস্তৃত পরিসরে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। আয়োজকরা জানান, নারীদের দক্ষতা উন্নয়ন ও শিশুদের স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিতকরণে তাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অর্ধশতাধিক নারী পুরুষ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরিশেষে প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করা হয় এবং উদ্যোক্তাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কর্মশালার সমাপনী হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102