বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশ পুনর্গঠনে বাধা দিলে ফ্যাসিবাদের দায় বিরোধী দলকেই নিতে হবে: সাবেক কাউন্সিলর খোরশেদ  জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শাহরিয়ার চৌধুরী ইমনের বিনম্র শ্রদ্ধা  ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বীর শহীদদের প্রতি ডাঃ মজিবুর রহমানের শ্রদ্ধা  জুলাই গণঅভ্যুত্থান দিবসে সকল বীর শহীদদের প্রতি এড. আসমা হেলেন বিথী’র গভীর শ্রদ্ধা নিবেদন  ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি টিটু ঢালি’র গভীর শ্রদ্ধা ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস: বীর শহীদদের প্রতি মহানগর বিএনপি নেতা শিপলুর বিনম্র শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মহানগর বিএনপি নেতা রেজা রিপন  নারায়ণগঞ্জ শিল্প অঞ্চল গাছ রোপন অত্যান্ত জরুরী:  সরকারি গাড়িচালক সমিতির বৃক্ষরোপণ কর্মসূচিতে- অধ্যাপক মামুন মাহামুদ 

মেয়র আইভীর সাথে মতবিনিময় করলেন জাপান সরকারের প্রতিনিধি দল

ডেইলি নারায়ণগঞ্জ
  • প্রকাশের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২০ 🪪

জাপান সরকারের একটি প্রতিনিধি দল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সাথে সাক্ষাৎ করেছেন। তারা জাপানের উন্নয়ন সংস্থা জাইকার অর্থায়নে নারায়ণগঞ্জ নগরীর সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন লেক পরিদর্শন করেছেন।

মঙ্গলবার দুপুরে তিনজন সংসদ সদস্যসহ প্রতিনিধি দলটি সিটি করপোরেশনে মেয়র আইভীর সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। সেখানে মধ্যাহ্নভোজ শেষে লেক পরিদর্শনে যান এবং পরে আড়াইহাজার জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন।

প্রতিনিধি দলে ছিলেন তিন সংসদ সদস্য নাকানিশি ইউসুকে, ইমাই এরিকো, মিউরা নবিহিরো, জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরি।

মত বিনিময় শেষে সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী সাংবাদিকদের বলেন, বাংলাদেশ সরকারের উন্নয়ন কর্মকান্ডে সহযোগী হয়ে জাপান জাইকার মাধ্যমে বিভিন্ন কাজ করছে।

তিনজন সংসদ সদস্যসহ প্রতিনিধি দলটি এসব প্রকল্প পরিদর্শনে এসেছেন। নারায়ণগঞ্জ নগরীতেও জাইকার অর্থায়নে একটি প্রকল্প চলমান। তারা প্রধানমন্ত্রীর সাথেও সাক্ষাৎ করেছেন বলেও জানান সিটি মেয়র।

মেয়র আইভী আরও বলেন, বাংলাদেশের সাথে জাপানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। জাপানের নারুতো এবং বাংলাদেশের নারায়ণগঞ্জ সিটি ‘সিস্টার সিটি’ হিসেবে চুক্তিবদ্ধ। জাপানের প্রতিনিধিদের সাথে চলমান প্রকল্প এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলাপ হয়।

নাকানিশি ইউসুকে সাংবাদিকদের বলেন, সিটি মেয়র নগরীর উন্নয়ন কর্মকান্ডে সহযোগী হওয়ার অনুরোধ জানিয়েছেন। আমরা এসব পরিকল্পনা সম্পর্কে সহকর্মীদের সাথে আলাপ করবো। জাপানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও বাড়ানোর ব্যাপারে কাজ করবো।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102