সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নারায়ণগঞ্জের বিদ্যানিকেতনে উৎসবমুখর পরিবেশে বই উৎসব পালিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ২০৫ 🪪

নারায়ণগঞ্জের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যানিকেতন হাই স্কুলে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। বছরের প্রথম দিনে নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত হয়ে ওঠে শত শত শিক্ষার্থী।

বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বই উৎসবের কার্যক্রম শুরু হয়। মোনাজাতে সম্প্রতি প্রয়াত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অতিথিরা।

বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য ও প্রবীণ জননেতা আব্দুল মজিদ, বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বদিউজ্জামান বদু, নারায়ণগঞ্জ ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও ট্রাস্টের সদস্য সচিব দেলোয়ার হোসেন চুন্নু, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও ট্রাস্টের সহ-সভাপতি আবদুস সালাম। এছাড়াও উপস্থিত ছিলেন ট্রাস্টের সদস্য মনির হোসেন খান, মোয়াজ্জেম হোসেন সোহেল, আলহাজ্ব হোসেন ব্যাপারী এবং প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।

বক্তারা বলেন, বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া একটি প্রশংসনীয় উদ্যোগ, যা তাদের পড়াশোনায় আরও মনোযোগী করে তুলবে।

নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর জেলায় মাধ্যমিক, এবতেদায়ী ও মাদ্রাসাসহ ৫২৪টি প্রতিষ্ঠানে মোট ২২ লাখ ৭১ হাজার ১৪টি বই বিতরণ করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম জানান, জেলার ৯৮৭টি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৯ লাখ ৭৮ হাজার ৫৮৬টি বই বিতরণ করা হয়েছে। পুরো জেলাজুড়েই নতুন বই প্রাপ্তিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102