বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় হোসিয়ারি মালিককে শ্বাসরোধে হত্যার অভিযোগ; এক নারী কর্মী আটক নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণ ও নেতাকর্মীদের ঈদুল আজহা’র প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন এড. টিপু  নগরীর দেওভোগে ভবনের নড়বড়ে দেয়াল ধসে ঘুমন্ত শিশুর মৃত্যু, মা আশঙ্কাজনক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে রক্ষা পেল আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’: কোরবানি না করার নির্দেশ নারায়ণগঞ্জবাসী ও সকল ব্যবসায়ীদের ঈদুল আজহা’র শুভেচ্ছা জানিয়েছেন আহমেদুর রহমান তনু ত্যাগের মহিমায় উজ্জীবিত হোক সবার জীবন: নারায়ণগঞ্জবাসীকে মাসুকুল ইসলাম রাজীবের ঈদ শুভেচ্ছা আড়াইহাজারের আব্রাহাম হত্যার রহস্য উন্মোচন: কাতার থেকে ঘাতককে গ্রেফতার করলো পিবিআই  নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে সর্বস্তরের জনগণের প্রতি রহিলো ঈদের শুভেচ্ছা ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসক রায়হান কবির ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী

অপপ্রচারের বিরুদ্ধে কাজী মনিরুজ্জামানের তীব্র নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৩২ 🪪
মনোনয়ন না পাওয়ার কারণে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সংবর্ধনা অনুষ্ঠানে যাননি’ বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং নারায়নগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী কাজী মনিরুজ্জামান। এমন শিরোনামে স্থানীয় রাজনৈতিক স্বার্থলোভী মহল  ষড়যন্ত্রমূলক অপপ্রচারের অংশ হিসেবে বিভ্রান্তিকর তথ্য দিয়ে  বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ব্যক্ত করেন কাজী মনিরুজ্জামান।
তিনি গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতির মাধ্যমে জানান, আমি দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে সিঙ্গাপুরে অবস্থান করছি। আমার অসুস্থতার কারণে দেশের বাইরে অবস্থান করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে না পাড়ায় একজন মুক্তিযোদ্ধা হিসেবে এবং জাতীয়তাবাদী দলের আদর্শের একজন সৈনিক হিসেবে আমার অনুউপস্থিতি আমাকে মর্মাহত করেছে।
এদিকে স্থানীয় রাজনৈতিক স্বার্থলোভী মহল ষড়যন্ত্রমূলক অপপ্রচারের অংশ হিসেবে আমার অনুউপস্থিতিকে পুঁজি করে স্বার্থ হাসিলে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য দিয়ে  বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করিয়েছেন। আমি বলতে চাই, এধরণের অপপ্রচার করিয়ে এই দলের প্রতি আনুগত্য এবং শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহনান,দেশনেত্রী বেগম খালেদা জিয়া,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমার শ্রদ্ধা যে অকুন্ঠ ভালবাসা রয়েছে এই স্বার্থলোভী মহল  ষড়যন্ত্র করে মুছতে পারবে না। তিনি বিবৃতিতে আরও বলেন, তাই আমি বলতে চাই এসকল অপপ্রচার করে আমাকে রুখতে পারবে না। কারণ বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত বিগত ৪৭ বছর ধরে দলটির সাথে আন্দোলন সংগ্রামে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।
আমি বলতে চাই,এখনতো দলের সুসময়, যখন দুঃসময় এইত সেদিন ২৮ অক্টোবর  ও ১০ ডিসেম্বরের গোলাপবাগের সেই সমাবেশে শুধু আমার উপস্থিতিই ছিল না শুধু, সেই সভায় বক্তব্য ও দিয়েছিলাম দেশ ও জনগণের স্বার্থে গণতন্ত্রকে পুনরুদ্ধারে ভূমিকা রাখতে । আর এখন তো সুসময় স্থানীয় রাজনৈতিক স্বার্থলোভী মহলের কাছে আমার প্রশ্ন এখন কেন আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সংবর্ধনায় থাকব না? ইনশাআল্লাহ, আমি সুস্থ হয়ে দেশে ফিরে আবারো দলীয় কর্মসূচিগুলোতে অতীতে যেমন রাজপথে লড়ে গিয়েছি,ভবিষ্যতে ও প্রতিটি কর্মসূচি বাস্তবায়নে রাজপথে থাকব। দলীয় মনোনয়ন একটি সাময়িক বিষয় দলীয় মনোনয়ন আমাকে রাজনীতির ময়দান থেকে দূরে রাখতে পারবে না। তাই আমি স্থানীয় রাজনৈতিক স্বার্থলোভী মহলের দ্বারা এই ষড়যন্ত্রমূলক অপপ্রচারের তথ্য দিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102