সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

আগামীকাল নারায়ণগঞ্জ-৫ আসনের মাসুদুজ্জামানের নির্বাচনী জনসভা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২৪৯ 🪪

আগামী বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, নারায়ণগঞ্জ-৫ আসনে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্থানীয় জনগণের প্রত্যাশা, দাবি, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং রাজনৈতিক অঙ্গীকারকে কেন্দ্র করে আয়োজিত এই মহাসমাবেশটি দুপুর ২:৩০ মিনিটে শুরু হবে এতে অংশ নিতে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে।

সমাবেশে প্রধান বক্তা থাকবেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান। সমাজ উন্নয়ন ও যুবসমাজকে এগিয়ে নিতে এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে তাঁর ভূমিকা এলাকাবাসীর কাছে প্রশংসিত। তিনি জনসভায় এলাকার উন্নয়ন, নাগরিক সেবা, কর্মসংস্থান ও শিক্ষাখাতসহ গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য প্রদান করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নজরুল ইসলাম আজাদ, সহ সাংগঠনিক সম্পাদক, বিএনপি (ঢাকা বিভাগ) তিনি আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতি, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি এবং মুক্ত, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতকরণের বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

এছড়াও, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ – মহানগর, থানা, ওয়ার্ড, ইউনিট ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতা-কর্মীরা – এই নির্বাচনী আয়োজনে সার্বিকভাবে উপস্থিত থাকবেন

এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক আয়োজনের সংবাদ সংগ্রহের জন্য জাতীয় ও স্থানীয় সকল সম্মানিত সাংবাদিকবৃন্দকে যথাসময়ে উপস্থিত থেকে সংবাদ সংগ্রহের জন্য অনুরোধ জানানো হচ্ছে।

নারায়ণগঞ্জ-৫ আসনের জনগণ আসন্ন জনসভাকে কেন্দ্র করে নতুন আশাবাদে উজ্জীবিত। স্থানীয় রাজনীতির পরিবর্তন, উন্নয়ন ও অগ্রগতির নতুন সম্ভাবনা নিয়ে আয়োজিত এই জনসভা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। আয়োজক কমিটি সকলকে শান্তিপূর্ণভাবে সমাবেশে অংশ নিতে এবং গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত রাখতে অনুরোধ জানাচ্ছে।

 

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102