মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ  দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ: সাংগঠনিক দক্ষতায় কামরুল ইসলামকে সম্মাননা

না’গঞ্জ কোর্ট মসজিদের নাম পরিবর্তন ও কমিটি নিয়ে আইনজীবীদের সংবাদ সম্মেলন: স্বার্থান্বেষী মহলের বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৮৫ 🪪

নারায়ণগঞ্জ নগরীর ঐতিহ্যবাহী কোর্ট মসজিদের নাম পরিবর্তন করে ‘কেন্দ্রীয় জামে মসজিদ’ নামকরণ এবং কমিটির গঠন প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি। সমিতির কার্যকরী কমিটির নেতৃবৃন্দ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন যে, একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত উদ্দেশ্যে উন্নয়নের নামে মসজিদকে পুঁজি করে ধর্মপ্রাণ মুসলমান ও আইনজীবীদের মধ্যে বিভেদ সৃষ্টির পাঁয়তারা করছে।

সংবাদ সম্মেলনে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান জানান, নারায়ণগঞ্জের পুরাতন বার ভবন সংলগ্ন প্রায় ৩২ শতাংশ জমির উপর অবস্থিত এই মসজিদটি নির্মিত হয়েছিল। প্রাথমিকভাবে সাড়ে পাঁচ শতাংশ জায়গায় মসজিদ নির্মাণের সিদ্ধান্ত হলেও পরবর্তীতে সার্ভে কমিশনের মাধ্যমে তা সোয়া ছয় শতাংশে উন্নীত করা হয়।

অ্যাডভোকেট আনোয়ার প্রধান বলেন, “মসজিদ আল্লাহর ঘর, যেখানে আইনজীবী, বিচারপ্রার্থী ও সাধারণ মানুষ ইবাদত করবেন। এর নাম হবে আইনজীবী সমিতির মসজিদ বা কোর্ট মসজিদ। কিন্তু গত ১৭ বছরে মসজিদটির ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গেছে। মসজিদের নাম পরিবর্তন করে ‘কেন্দ্রীয় জামে মসজিদ’ নির্ধারণ করা হয়েছে। কে বা কারা, কি উদ্দেশ্যে মসজিদের নাম পরিবর্তন করেছে, তা আমাদের জানা নেই।”

তিনি আরও জানান, সাধারণত মসজিদ কমিটির সদস্য হিসেবে স্থানীয় ব্যক্তিবর্গ, আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, পিপি, জিপি এবং সরকারি কর্মকর্তা হিসেবে জেলা প্রশাসক সভাপতি হিসেবে থাকেন। কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়ে আইনজীবী সমিতিকে কোনো চিঠি দিয়ে অবহিত করা হয়নি। অ্যাডভোকেট আনোয়ার প্রধান ধর্মীয় বিষয়টির সংবেদনশীলতা তুলে ধরে বলেন, “মসজিদ নিয়ে যেন কোনো ভুল বোঝাবুঝি না হয়, সেজন্যই আজকে এই সংবাদ সম্মেলনের আয়োজন।”

সমিতির দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন কাগজপত্র ঘেঁটে একটি মামলা দায়েরের কথা উল্লেখ করে অ্যাডভোকেট আনোয়ার বলেন, “কমিটি নিয়ে আমাদের কোনো কথা ছিল না। পরবর্তীতে আমরা জানতে পারি, কমিটির পক্ষ থেকে স্থাপনা তৈরির জন্য সবচেয়ে পুরাতন গাছটি কেটে ফেলা হয়েছে। বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসককে জানালে তিনি মসজিদ কমিটিসহ আমাদের ডাকেন। কিন্তু ডা. শাহনেওয়াজ মসজিদ কমিটি ও আইনজীবীদের মুখোমুখি করার হীন চক্রান্তে লিপ্ত হয়েছেন।”

অ্যাডভোকেট আনোয়ার গণমাধ্যম কর্মীদের মাধ্যমে সকলকে জানিয়ে দিতে চান যে, “এই মসজিদের সকল দায়িত্ব আইনজীবী সমিতির। ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে যেন কোনো গুজব না পৌঁছায় যে, মসজিদের উন্নয়ন কাজ বন্ধ করে দিয়েছে আইনজীবী সমিতি। তাই দীর্ঘ পরিক্রমায় এই অবস্থার কারণে আমরা সংবাদ সম্মেলন করতে বাধ্য হচ্ছি। কোনো ব্যক্তির কারণে মুসলমানদের ধর্মীয় অনুভূতি নষ্ট হোক, সেটা আমরা চাই না।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবীর, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট বারী ভূইয়া, অ্যাডভোকেট রফিক আহমেদ, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন, অ্যাডভোকেট রাজিব মন্ডল, অ্যাডভোকেট রায়হান সহ অন্যান্য আইনজীবীবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102