সোমবার, ২২ জুন ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

এটি আমার নয় নারায়ণগঞ্জবাসীর আস্থা, ভালোবাসা ও সমর্থনের ফল: মাসুদুজ্জামান মাসুদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৩১৮ 🪪

আগামী ২০২৬ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ তাদের কেন্দ্রীয় কার্যালয়, গুলশানে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন আসনে দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী হিসেবে বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদের নাম ঘোষণা করেন।

মনোনয়ন ঘোষণার পর মাসুদুজ্জামান মাসুদ তার প্রতিক্রিয়ায় বলেন, “নারায়ণগঞ্জ-৫ আসনে অনেক যোগ্য ও অভিজ্ঞ প্রার্থী থাকা সত্ত্বেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে এই আসনের জন্য মনোনয়ন দিয়েছে। আমি বিশ্বাস করি, এটি আমার নয়, নারায়ণগঞ্জবাসীর আস্থা, ভালোবাসা ও সমর্থনের ফল।”

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য একটাই—গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠা। দলের ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে আমরা নারায়ণগঞ্জবাসীর সেবা করতে চাই। নারায়ণগঞ্জ থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করে শান্তি, উন্নয়ন, কর্মসংস্থান ও শিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তোলা আমার অঙ্গীকার।”

মাসুদুজ্জামান মাসুদ দলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমার প্রাণপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আমাকে নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনীত করায় আমি দল ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমি বিশ্বাস করি, দলের নেতাকর্মী ও নারায়ণগঞ্জবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ধানের শীষের বিজয় নিশ্চিত হবে, ইনশাআল্লাহ।”

তার এই মনোনয়ন ঘোষণার ফলে নারায়ণগঞ্জ-৫ আসনে নির্বাচনী আমেজ আরও জোরালো হলো। মাসুদুজ্জামান মাসুদের অঙ্গীকার ও দলের প্রতি তার আস্থা আগামী নির্বাচনে একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102