মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্প্রীতির টানে জামায়াত কার্যালয়ে রাজীব: অভিনন্দন জানালো শিবির নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা রেজা রিপন নারায়ণগঞ্জে বিদ্যানিকেতন হাই স্কুলে আন্ত: শ্রেনী ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত টিসিবি ডিলারে আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই-দিপু এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আতাউর রহমান জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্যকে সেলাই মেশিন উপহার দিল সদর উপজেলা প্রশাসন বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে না’গঞ্জে সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন ও বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৭৩ 🪪

আজ সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জের উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই সমাবেশে সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকুরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের জোর দাবি জানানো হয়।

বেলা ১২টায় শুরু হওয়া এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জের সভাপতি আবু সাউদ মাসুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন একেএম মাহফুজুর রহমান।

মানববন্ধনে বক্তব্য রাখেন ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মো: মাসুম, নিউনেশন পত্রিকার সিনিয়র সাংবাদিক এ আর ফররুখ আহমেদ খসরু, সিনিয়র সাংবাদিক মনির হোসেন, সাংবাদিক মোস্তাক আহমেদ শাওন, সাংবাদিক কাদরী, ফটো সাংবাদিক ফারুক আহমেদ রিপন, সাংবাদিক শফিকুল ইসলাম আরজু, ভোরের সময় নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সাংবাদিক আল আমিন, সাংবাদিক এস এইচ মুন্না খান, সাংবাদিক রাসেল, সাংবাদিক সম্রাট, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের রূপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর আলম হানিফ, দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার সাংবাদিক উজ্জল হোসেন মাসুম, দৈনিক ইয়াদ পত্রিকার স্টাফ রিপোর্টার মেহবুব মিয়া, দৈনিক পূর্বাভাস পত্রিকার যুগ্ম সম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতিসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

বক্তারা দ্রুত সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত করার আহ্বান জানান। এছাড়াও, নবম ওয়েজ বোর্ড দ্রুত বাস্তবায়ন এবং দশম ওয়েজ বোর্ড গঠনের দাবি জানান তারা। চাকুরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের বিষয়টিও তাদের বক্তব্যে গুরুত্ব পায়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102