মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ 

১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে না’গঞ্জ জেলা আওয়ামী লীগের প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ৩৬৬ 🪪

বিএনপি -জামায়াত সরকারের শাসনামলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ প্রতিবাদ দিবস কর্মসূচি পালন করছে

গতকা বৃহস্পতিবার বিকালে ২নং রেলগেস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে ‘প্রতিবাদ দিবস’ পালন করে।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.আবু হাসনাত মো. শহীদ বাদলের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি নাজির মাদবর, সদর থানা যুবলীগের সভাপতি এস টি আলমগী,ফতুল্লা থানা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আবু তাহের রানা,আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ খোকন, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এম এ রাসেল,জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক পরেশ চৌধুরী, বন্দর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জুয়েল হোসেন ভূইয়,বন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মোঃ তাইজুল ইসলাম,সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সালাউদ্দিন মোল্লা মাসুম,সহ-প্রচার সম্পাদক আলী হাসান মেহেদী, এডভোকেট স্বপন,সিঙ্গাপুর আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন রানা,সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ,মো. জসীমউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ২০০৫ সালের ১৭ আগস্ট তৎকালীন বিএনপি সরকারের প্রত্যক্ষ মদদে জেএমবি নামক জঙ্গি সংগঠন ৬৩টি জেলায় একযোগে ৫০০ স্থানে বোমা বিস্ফোরণ ঘটায়।জঙ্গিবাদের উত্থান ঘটানোর উদ্দেশ্যেই এই ঘৃণ্য কর্মকাণ্ডের পৃষ্ঠপোষকতা করে বিএনপি। এসময় বক্তারা এই নিন্দনীয় সারাদেশে সিরিজ বোমা হামলার ঘটনার ইন্ধনদাতা তারেক জিয়াসহ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102