শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শোক ‘আশুরায় শিয়াদের অপসংস্কৃতি কোনোভাবেই বরদাশত করা হবে না’: আল্লামা আব্দুল আউয়াল নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ২য় রাউন্ড ও কোয়ার্টার ফাইনাল শেষ, সেমিফাইনাল ২০ জুন

বেগম রোকেয়া দিবস উপলক্ষে মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৭৮ 🪪
বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে বেগম রোকেয়া দিবস উপলক্ষে ৯ম-১০ম শ্রেণীর ছাত্রীদের নিয়ে বৃহস্পতিবার ২৩ অক্টোবর দুপুরে এক আলোচনা সভা মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়।
এবছর আগষ্ট থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বাংলাদেশ মহিলা পরিষদ সারা দেশব্যাপী এই কর্মসূচি পালন করছে। নারায়ণগঞ্জ জেলাও আলোচনা সভা, “সুলতানার স্বপ্ন” নিয়ে বিশেষ পাঠচক্র, রচনা প্রতিযোগিতা, সাইকেল রান, পত্রিকায় লেখা প্রকাশসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির অংশ হিসেবে আজকের এই অনুষ্ঠান।
বেগম রোকেয়ার জীবনী নিয়ে আলোচনা করেন সাধারণ সম্পাদক রহিমা খাতুন, অর্থ সম্পাদক শীলা সরকার ও প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ, ছাত্রীদের মধ্যে আমেনা আক্তার। পরিচালনা করেন প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক লায়লা ইয়াসমিন।
বক্তারা বলেন-বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন নারী জাগরণ ও নারী শিক্ষার অগ্রদূত। তাঁর জন্ম না হলে এই উপমহাদেশে নারী জাগরণ তথা সামাজিক উন্নয়ন ঘটতে আরো সময় লাগতো। বেগম রোকেয়া ছিলেন একজন বাঙালি লেখক, সমাজ সংস্কারক এবং নারী জাগরণের অগ্রদূত। তার জন্ম ও শৈশব কাটে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে এবং তিনি নারীশিক্ষা, নারী অধিকার প্রতিষ্ঠা এবং মুসলিম নারীদের মধ্যে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি ‘আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম’ প্রতিষ্ঠা করেন এবং নারীশিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। তার বিখ্যাত কিছু সাহিত্যকর্মের মধ্যে রয়েছে ‘পদ্মরাগ’ ও ‘সুলতানার স্বপ্ন’।
তিনি ৯ ডিসেম্বর ১৮৮০ সালে রংপুরের পায়রাবন্দ গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বড় ভাই ইব্রাহিম সাবের এবং বড় বোন করিমুন্নেসা খানম চৌধুরানী তার জীবনে বড় প্রভাব ফেলেছিলেন। তৎকালীন সময়ে নারীদের আধুনিক শিক্ষা লাভের সুযোগ সীমিত ছিল।রোকেয়ার বড় বোন করিমুন্নেসা তার বাংলা ভাষা চর্চায় অনুপ্রেরণা জুগিয়েছিলেন।
তিনি নারী শিক্ষার প্রসারের জন্য আমৃত্যু কাজ করে গেছেন এবং তিনি নারীর অধিকার, ক্ষমতায়ন এবং ভোটাধিকারের জন্য লড়াই শুরু করেছিলেন। ১৯২৬ সালে তিনি কলকাতায় অনুষ্ঠিত বাংলার নারী শিক্ষাবিষয়ক সম্মেলনে সভাপতিত্ব করেন। ৯ ডিসেম্বর ১৯৩২ সালে তিনি মৃত্যুবরণ করেন। এ সময় নবম ও দশম শ্রেণীর ৮৭জন ছাত্রী উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102