শনিবার, ০২ মে ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি: নারায়ণগঞ্জে মে দিবসে রাজেকুজ্জামান রতনের হুঙ্কার বৃষ্টির ভোগান্তি দূর করতে জেলা কালেক্টরেট মসজিদের সংস্কার কাজ শুরু: পরিদর্শন করলেন ডিসি রায়হান কবির শ্রমিকদের অবহেলিত রেখে দেশের উন্নয়ন টেকসই হতে পারে না: শ্রমিক নেতা এড.ইসমাইল  ​“নারায়ণগঞ্জ আসছেন ছাত্র ফেডারেশন-এর কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খাঁন রিচার্ড” শ্রমিক অধিকার আদায়ে সজিব হোসেন ইবুর নির্দেশে রাজপথে তাওসিনের নেতৃত্বাধীন র‍্যালি সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ   না’গঞ্জে বিনামূল্যে উন্নত চিকিৎসা ও হকারদের জন্য বহুতল ভবন করে কর্মসংস্থানের দাবি-আবদুল জব্বার নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ: শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান সব পেশাজীবীর যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের মে দিবসে শ্রমজীবী মানুষকে মহানগর কৃষকদলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের শুভেচ্ছা

নাঃগঞ্জে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন’র বিভিন্ন দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৬১ 🪪
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী’র আয়োজনে শিক্ষকদের বিভিন্ন দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১১ অক্টোবর সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী’র আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এমপিও ভুক্ত স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকদের ৫০% বাড়ি ভাড়া, ১০০% বোনাস, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং এবতেদায়ী মাদরাসা ও নন এমপিও শিক্ষক কর্মচারীদের চাকুরী এমপিওভুক্ত করণ ও শিক্ষকদের অবসরভাতা ও কল্যাণ তহবিলের পাওনাদি দ্রুত পরিশোধ সহ যৌক্তিক দাবী আদায়ের লক্ষ্যে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সারাদেশের সকল শিক্ষক ও ছাত্র- ছাত্রীদের নিয়ে আন্দোলন কর্মসূচি পালন করবে পর্যায়ক্রমে। বক্তারা আরও বলেন, আমরা শিক্ষক, আমরা জাতি গঠনের কারিগর। দেশের বর্তমান পরিস্থিতিতে সৎ ভাবে উপার্জন করে পরিবার পরিজন নিয়ে সংসার পরিচালনা করতে কষ্ট হচ্ছে। আমাদের এমতাবস্থায় সরকারের কাছে আহবান জানাই, আপনারা সকল শিক্ষকদের নাভিশ্বাস জীবন থেকে পরিত্রাণের জন্য আমাদের সকল যৌক্তিক দাবী বাস্তবায়নের লক্ষ্যে সিদ্ধান্ত গ্রহণ করবেন। অন্যথায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগর এর উপদেষ্টা এইচ এম নাসির উদ্দিন।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মো. ওমর ফারুক’র সভাপতিত্বে এবং সেক্রেটারী মো. নুরুল ইসলাম’র সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক কামাল উদ্দিন, সহ সভাপতি আব্দুল ওহাব, প্রচার ও মিডিয়া- এস এম শফিকুল ইসলাম শফিক, সদর পশ্চিম থানা সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, সদস্য মাওলানা রফিকুল ইসলাম, ইবতেদাই শিক্ষক পরিষদ সভাপতি মুফতী আতিকুর রহমান, মাদ্রাসা শিক্ষক পরিষদ সভাপতি নারায়ণগঞ্জ মহানগর মাওলানা শহিদুল ইসলাম প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102