বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সরকারি কর্মচারী নেতা কামরুল ইসলাম কে জন্মদিনের শুভেচ্ছা নারায়ণগঞ্জের যানজট নিরসনে সফল টিআই এম এ করিমকে রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জে নিরাপদ সড়ক ও যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় যুব সমাজকে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তুলতে হবে : আবদুল জব্বার  কোকোর ৫৭তম জন্মদিনে মহানগর বিএনপির সদস্য সচিব টিপুর উদ্যোগে দোয়া মাহফিল এমপি আল-আমিনের নির্দেশে বন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লিটনের পাশে এনসিপি স্বচ্ছ ভূমি সেবা ও সুশৃঙ্খল নারায়ণগঞ্জ গড়তে সফল ডিসি রায়হান কবির: সর্বমহলে প্রশংসা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন: শ্রদ্ধা জানালেন বিএনপি নেতা ফতেহ মোহাম্মদ রেজা রিপন এসএসসি-২০২৬: আদর্শ স্কুল নারায়ণগঞ্জে পাসের হার ৯৪.৮০ শতাংশ  নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মহানগরী আমীর আবদুল জব্বার

না’গঞ্জে বিএনপি নেতাদের সঙ্গে মাসুদুজ্জামান মাসুদের শুভেচ্ছা সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১২৫ 🪪

নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের বিএনপি, যুবদল, কৃষকদল, তাতী দল ও মহিলা দলের নেতৃবৃন্দ বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী, নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ২৭ নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে ছিলেন মো. অহিদুল ইসলাম (সাবেক সাধারণ সম্পাদক ও থানার যুগ্ম আহ্বায়ক), সাবেক সহসভাপতি আবদুল আজিজ, সহসভাপতি মো. মানিক মিয়া, ও থানার সদস্য মো. খোকন। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক সুজন ভূঁইয়া, জাতীয় ফুটবলার সোহেল রানা, ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম শামীম, ও সাবেক ফুটবলার ইসাল উদ্দিন মাহমুদ। মুসাপুর ইউনিয়ন বিএনপি থেকে উপস্থিত ছিলেন রুহুল আমিন হাওলাদার (সাবেক ভাইস প্রেসিডেন্ট, বন্দর থানা বিএনপি), সাবেক সহসভাপতি গুলজার হোসেন, ১ নং ওয়ার্ড সহসভাপতি তৌহিদ মিয়া, মহানগর মহিলা দলের সহ সাংগঠনিক সম্পাদক ও বন্দর থানা মহিলা দলের সভানেত্রী নাজমা বেগম, এবং ২৫ নং ওয়ার্ড মহিলা দলের সদস্য তাসলিমা।

১৮ নং ওয়ার্ড বিএনপি থেকে উপস্থিত ছিলেন হাজী ইসমাইল হোসেন (মহানগর বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান ওয়ার্ড সভাপতি), ইলিয়াস বারি মামুন (মহানগর তাতী দলের সহসভাপতি), বুলবুল আহমেদ বুলু (যুবদলের সহসভাপতি), জানে আলম দুলাল (সাবেক সহসভাপতি যুবদল), বাবর খায়ের (যুবদল নেতা), রতন দত্ত (সাবেক সহসভাপতি), মো. হালিম (সাবেক সহসভাপতি যুবদল), মাহবুব আলম (সাবেক সাধারণ সম্পাদক), আব্দুল হাই (কৃষক দলের সদস্য সচিব), এবং উজ্জ্বল খান ও শুক্কুর মোল্লা (যুগ্ম আহ্বায়ক, কৃষক দল)।

২০ নং ওয়ার্ড বিএনপি থেকে উপস্থিত ছিলেন মো. জাহিদুল হাসান ভিক্টর (সাবেক সভাপতি), সাঈদ পারভেজ (সাবেক ক্রীড়া সম্পাদক), মো. খুকু (সাবেক সহ ক্রীড়া সম্পাদক), পারভেজ আলী নূর আলম, ও ইরফান (সাবেক যুব সভাপতি)। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ডের নেতৃবৃন্দ কালু মোল্লা, সাঈদ মোল্লা ও আমিনউদ্দিন। এছাড়া মদনপুর ইউনিয়ন বিএনপি থেকে উপস্থিত ছিলেন মো. বাবুল ইসলাম (সাবেক যুবদল সভাপতি), ইয়াকুব দেওয়ান (সাবেক সদস্য, বন্দর থানা বিএনপি), নুরুল ইসলাম ও মোক্তার হোসেন (সাবেক সহসভাপতি), মো. শামসুল হক (সাবেক সাধারণ সম্পাদক, ৯ নং ওয়ার্ড), শাহীন আলম (সাবেক সহসভাপতি, যুবদল), আজহারুল ইসলাম (সাবেক সহসভাপতি, ছাত্রদল ১ নং ওয়ার্ড), বশীর আহমেদ (৬ নং ওয়ার্ড সদস্য), রাফিজুল ইসলাম রাফি (সভাপতি, ছাত্রদল মদনপুর ইউনিয়ন), সাইফুল ইসলাম (সিনিয়র সহসভাপতি, বন্দর থানা বিএনপি), জাহাঙ্গীর দেওয়ান (সভাপতি, যুবদল ৮ নং ওয়ার্ড), এবং আল আমিন প্রধান (সহসভাপতি, যুবদল ৮ নং ওয়ার্ড)। তৃণমূলের এসকল নেতৃবৃন্দ মাসুদুজ্জামান মাসুদকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে তার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, ‘নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির পতাকা আরও শক্তিশালী করতে মাসুদুজ্জামান মাসুদের মতো নিবেদিতপ্রাণ নেতার প্রয়োজন রয়েছে। তৃণমূল নেতাকর্মীদের পাশে থেকে তিনি ইতিমধ্যে জনগণের আস্থা অর্জন করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102