বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও ষড়যন্ত্র থামেনি, রাজপথ পাহারা দিন’: বন্দরে এড. টিপু ​নারায়ণগঞ্জে বাংলার শিরোনামের উদ্যোগে দিনব্যাপী উন্নয়ন সাংবাদিকতা কর্মশালা অনুষ্ঠিত মহানগর কৃষকদল নেতা ফারুক মালের মৃত্যুতে এড. টিপু’র গভীর শোক বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ ও দোয়া  সন্ত্রাসবিরোধী মামলা থেকে রেহাই পেতে,আ’লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতির ঘনিষ্ঠ সহযোগী আলেকের দেন দরবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রেস ব্রিফিং এ “মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি: :ডিসি রায়হান কবির নগরীর গলাচিপার বাসিন্দা ও কৃষকদল নেতা ফারুক মালের ইন্তেকাল পরিবার কল্যাণ কর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ আপনাদের আচরণ ও কর্মকাণ্ড দেখেই মানুষ বিএনপিকে বিচার করবে: এনিডিএ চেয়ারম্যান রাজীব জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে না’গঞ্জ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের খাবার বিতরণ 

সার্বিক আইনশৃঙ্খলার বিষয়ে এসপি’র সাথে খেলাফত মজলিসের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৭ 🪪
পূজায় নিরাপত্তা সহ নারায়ণগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দিন-এর সঙ্গে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর নেতৃবৃন্দের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় এসপি অফিসে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, আসন্ন হিন্দু সম্প্রদায়ের পূজার নিরাপত্তা বিধানে যথাযথ পদক্ষেপ গ্রহণ, খুন, ছিনতাই, মাদক এবং কিশোর গ্যাংয়ের মতো গুরুতর সমস্যাগুলো নিরসনে আশু কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করেন।​খেলাফত মজলিসের প্রতিনিধি দল এসপিকে বিভিন্ন বিষয়ে তাদের উদ্বেগের কথা জানান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার অনুরোধ জানান। নেতৃবৃন্দ- সাধারণ জনগণের নিরাপত্তা ও ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার বিষয়ে পুলিশ সুপারের কার্যকর ভূমিকা রাখার বিষয়ে অনুরোধ করেন।

এসপি মোহাম্মদ জসীম উদ্দিন- আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, একটি নিরাপদ ও শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। জনগণের আস্থা অর্জন এবং অপরাধ দমনে পুলিশ বাহিনী নিরলসভাবে কাজ করে যাবে। তিনি কোরআন হাদিসের আলোচনার মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করার বিষয়ে ইসলামী দলগুলোকে বিশেষভাবে অনুরোধ জানান। এছাড়াও পূজায় নিরাপত্তার বিষয়েও তিনি খেলাফত মজলিসের সহযোগিতা কামনা করেন। এসময় খেলাফত মজলিস নেতৃবৃন্দ পুলিশ সুপারের নারায়ণগঞ্জে নতুন যোগদানের শুভেচ্ছা হিসেবে কিছু বই উপহার প্রদান করেন।

খেলাফত মজলিসের নেতৃবৃন্দের মাঝে এসময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী এবিএম সিরাজুল মামুন, জেলা সভাপতি ও নারায়ণগঞ্জ-২ আসনের এমপি প্রার্থী মাওলানা আহমদ আলী, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী ইলিয়াস আহমদ, সদর থানা সভাপতি মুফতী আব্দুল কাইয়ূম, সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, সোনারগাঁও থানা সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী মুফতি সিরাজুল ইসলাম, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, মুস্তাফিজুর রহমান মুনঈম, শরীফ মিয়াজী, বন্দর থানা সভাপতি মাওলানা ফরিদুজ্জামান, ফতুল্লা থানা সহ-সভাপতি আব্দুল করীম মিন্টু, আবু বকর সিদ্দীক, সদর থানা সহ-সভাপতি মুফতী কাউসার আহমদ কাসেমী, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, শ্রমিক মজলিসের জেলা সভাপতি ফারুক আহমদ, প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102