বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দেশ পুনর্গঠনে বাধা দিলে ফ্যাসিবাদের দায় বিরোধী দলকেই নিতে হবে: সাবেক কাউন্সিলর খোরশেদ  জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শাহরিয়ার চৌধুরী ইমনের বিনম্র শ্রদ্ধা  ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বীর শহীদদের প্রতি ডাঃ মজিবুর রহমানের শ্রদ্ধা  জুলাই গণঅভ্যুত্থান দিবসে সকল বীর শহীদদের প্রতি এড. আসমা হেলেন বিথী’র গভীর শ্রদ্ধা নিবেদন  ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি টিটু ঢালি’র গভীর শ্রদ্ধা ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস: বীর শহীদদের প্রতি মহানগর বিএনপি নেতা শিপলুর বিনম্র শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মহানগর বিএনপি নেতা রেজা রিপন  নারায়ণগঞ্জ শিল্প অঞ্চল গাছ রোপন অত্যান্ত জরুরী:  সরকারি গাড়িচালক সমিতির বৃক্ষরোপণ কর্মসূচিতে- অধ্যাপক মামুন মাহামুদ 

মর্গ্যান স্কুলে অস্থিরতা: ছয় শিক্ষকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২৭৩ 🪪

নারায়ণগঞ্জ শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজে উত্তেজনা বিরাজ করছে। প্রতিষ্ঠানের ছয় শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার, সাবেক সহকারী প্রধান শিক্ষক লায়লা আক্তারের পুনর্বহালের চেষ্টার প্রতিবাদ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসী।

রোববার (২২ জুন) বিকাল সাড়ে ৪টায় স্কুলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুসরত রেবেকা। তিনি বলেন, “আমরা শিক্ষক সমাজ। আমরা শিক্ষার্থীদের শিক্ষা ও শাসন দিতে জানি, কিন্তু কারও গায়ে হাত তুলি না। অথচ ম্যাজিস্ট্রেটের পক্ষে এসে সোহান, জোবায়ের, শাহজালাল, আরিফা ও মনিরা নামে কয়েকজন আমাদের সহকর্মী শিক্ষক আজাদকে বারান্দায় নিয়ে ধাক্কা দেয় এবং শিক্ষার্থীদের গায়ে পর্যন্ত হাত তোলে। প্রশাসনের পক্ষ থেকে এমন আচরণ পেলে আমরা কোথায় যাব?”

তিনি আরও বলেন, “আমরা চাই, ছয় শিক্ষকের বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছে, তা অবিলম্বে প্রত্যাহার করে তাদের সম্মানের সাথে প্রতিষ্ঠানে ফিরিয়ে আনা হোক এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা হোক।”

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, এর আগেও প্রতিষ্ঠানে কর্মরত কিছু শিক্ষক ও কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল। তারা সেই অভিযোগগুলোর সঠিক তদন্ত ও বিচার দাবি করে। একইসঙ্গে, স্বেচ্ছায় পদত্যাগকারী সাবেক সহকারী প্রধান শিক্ষক লায়লা আক্তারের পুনর্বহালের যেকোনো চেষ্টার তীব্র বিরোধিতা করে তারা।

আন্দোলনকারীদের দাবি, যে সকল ব্যক্তি শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর অমানবিক আচরণ করেছে, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং মিথ্যা মামলা দিয়ে নির্দোষ শিক্ষকদের হয়রানি বন্ধ করতে হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102