সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা রেজা রিপন নারায়ণগঞ্জে বিদ্যানিকেতন হাই স্কুলে আন্ত: শ্রেনী ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত টিসিবি ডিলারে আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই-দিপু এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আতাউর রহমান জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্যকে সেলাই মেশিন উপহার দিল সদর উপজেলা প্রশাসন বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন

না’গঞ্জে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২১৪ 🪪

নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়া মোড় ও মীর জুমলা রোড এলাকায় যানজট নিরসন এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে এক বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর সদয় নির্দেশনায় আজ (১৬ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে রাস্তা ও ফুটপাতের উপর অবৈধভাবে গড়ে ওঠা সবজি বাজার ও বিভিন্ন অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করা হয়। বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তারিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টের মাধ্যমে রাস্তার দুই পাশ থেকে সকল অবৈধ দখলদারদের সরিয়ে দেওয়া হয়, যার ফলে পথচারীদের চলাচলের পথ সুগম হয় এবং সড়কে স্বাভাবিক গতি ফিরে আসে।

অভিযান চলাকালে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর আওতায় আইন অমান্য করায় ০৬টি পৃথক মামলায় অবৈধ দখলদারদের সর্বমোট ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

জেলা প্রশাসনের এই আকস্মিক অভিযানে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেন এবং সন্তোষ প্রকাশ করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নগরীর শৃঙ্খলা রক্ষা এবং যানজটমুক্ত পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102