সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

ভুঁইঘর বাজারে জেলা প্রশাসনের অভিযান: অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৮১ 🪪

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ অভিযান পরিচালিত হয়েছে। বুধবার, ০৪ জুন বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত জেলার ভুঁইঘর বাজারে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মহোদয়ের সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় অভিযানটির নেতৃত্ব দেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তারিকুল ইসলাম।

অভিযানে বেশ কয়েকটি পশু বিক্রির দোকানে পশু জবাইয়ের ক্ষেত্রে গুরুতর অনিয়ম পরিলক্ষিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল লাইসেন্সবিহীন পশু জবাই, জবাইয়ের পূর্বে ও পরে ভেটেরিনারি কর্মকর্তার দ্বারা পশুর স্বাস্থ্য পরীক্ষা না করানো এবং জবাই স্থানের অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ। এসব অপরাধে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর ২৪ ধারা অনুযায়ী চারটি পৃথক মামলায় মোট ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। পাশাপাশি, অভিযুক্ত ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে এবং যথাযথ নিয়ম অনুসরণ করে পশু জবাই করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনাকালে একটি মানবিক ঘটনাও ঘটে। পরিবহনের সময় প্রায় ছয় মণ ওজনের একটি গরু আহত হলে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে সেটির চিকিৎসার ব্যবস্থা করেন। পরবর্তীতে, সদর উপজেলা ভেটেরিনারি সার্জনের প্রত্যয়ন সাপেক্ষে গরুটি কোরবানি করে তার মাংস স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণের নির্দেশ দেওয়া হয়। এ সময় সদর উপজেলা ভেটেরিনারি সার্জন উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা এবং ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় তারা বদ্ধপরিকর। জনস্বার্থে এ ধরনের নজরদারি ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে সচেতন থাকার, নিয়ম মেনে চলার এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102