শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

জিয়ার ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বক্তাবলীতে জসীম উদ্দীনের উদ্যোগে আলোচনা ও দোয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৩৬ 🪪

বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার হিসেবে পরিচিত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (১ জুন) নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ইউনিয়নে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণের আয়োজন করা হয়।

বক্তাবলী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জসিম উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে এবং ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি শাহ আলমের পক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১২টায় বক্তাবলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব গোপালনগর এলিগ্যান্ট মডেল স্কুল সংলগ্ন এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জসিম উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফতুল্লা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্বাস আলী বাবুল ও হাবিবুর রহমান রিপন, সাবেক দপ্তর সম্পাদক বোরহান বেপারী এবং সাবেক সদস্য মাহমুদ হোসেন মেম্বার।

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অসামান্য অবদান এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক, যাঁর হাত ধরে বাংলাদেশ আধুনিকতার পথে যাত্রা শুরু করেছিল।

অনুষ্ঠানে বক্তাবলী ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে মো. আলাউদ্দিন (৪নং ওয়ার্ড বিএনপি নেতা), মো. মহিউদ্দিন, আ. বাসেত (৬নং ওয়ার্ড বিএনপি নেতা), মো. আফজাল, মো. আমান, মো. জাহাঙ্গীর হোসেন, মো. শাহ আলী, মনির মেম্বার, মো. মোক্তার হোসেন, মো. নাসির, আসক আলী, মো. বাদশা, মো. খোকন, মো. আসলাম, মো. জাহাঙ্গীর মিয়া, মো. হালিম, মো. ফয়সাল, মো. নবী হোসেনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102