সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী সিদ্ধিরগঞ্জ অঞ্চলের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১২৯ 🪪
বাংলাদেশ আর্দশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী
সিদ্দিরগঞ্জ অঞ্চল আয়োজিত শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার (৩১ মে) সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোড গ্রীন গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে শিক্ষক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের নারায়ণগঞ্জ মহানগরীর উপদেষ্টা মাওলানা আবদুল জব্বার। এসময় তিনি উপস্থিত সকল শিক্ষকদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে  বলেন একজন আদর্শ শিক্ষক হওয়ার জন্য প্রথমত আপনাদের আদর্শীক হতে হবে। একজন শিক্ষকের জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে মোবাইলের সহায়তা নেওয়া যেতে পারে। তবে মোবাইল যেনো আমাদের নিয়ন্ত্রণ না করে ফেলে সেই দিকে খেয়াল রাখতে হবে, আমরা মোবাইল নিয়ন্ত্রণ করবো। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে আরও বলেন, শিক্ষার কারিকুলাম অনুযায়ী স্কুলে পাঠের ব্যবস্থা করা যেতে পারে। একজন শিক্ষক ছাত্রদের জীবন গঠনের জন্য পরাশুনার পাশাপাশি নিয়ম নৈতিকতা শিক্ষা দিতে পারে। এক্ষেত্রে তিনি জাপানের উদাহরণ দিয়ে বলেন, জাপানে একজন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ঘুম থেকে উঠে বিছানা গুছানো সহ যাবতীয় কাজ করেন।
মাওলানা আবদুল জব্বার আরও বলেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠন হলে আমাদের দেশের শিক্ষা কার্যক্রম উন্নয়ন হবে,ইনশাআল্লাহ।
বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মুহাম্মদ ওমর ফারুক’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক শেখ আব্দুল মালেক।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ উত্তর থানা আমীর মোস্তফা কামাল, দক্ষিন থানা আমীর আলহাজ্ব কফিল উদ্দিন আহমেদ,নারায়ণগঞ্জ মহানগরী আর্দশ শিক্ষক ফেডারেশন সেক্রেটারি মো নরুল ইসলাম সহ স্থানীয় শিক্ষক নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102