বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে দিনব্যাপী বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন সহ ভূমি অফিস উদ্বোধন করলেন :শরফ উদ্দিন আহমদ চৌধুরী টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান: আসমা হেলেন বিথীর অভিনন্দন লোক দেখানো হকার উচ্ছেদের মাধ্যমে নতুন চাঁদাবাজির পাঁয়তারা চলছে: আদনান তাহসান যুবদল নেতা আল আমিনের শিশুপুত্রের মৃত্যুতে সাজ্জাদ হোসেন কমলের গভীর শোক টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান: রেজা রিপনের অভিনন্দন নারায়ণগঞ্জে জাসাসের উদ্যোগে বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ব্যতিক্রমী আয়োজনে নববর্ষ বরণ: গান-বাজনার বদলে বৃক্ষরোপণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন দুলাল গাজী  চেইঞ্জেস স্কুলে আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন সম্পন্ন বক্তাবলীবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন এড. দিদারুল ইসলাম ১৪নং ওয়ার্ডবাসীসহ নারায়ণগঞ্জবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন দিদার খন্দকার

ডিএনডি বাঁধ এলাকায় জলাবদ্ধতা: জরুরি প্রকল্প বাস্তবায়নের দাবি সাবেক এমপি গিয়াসউদ্দিনের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৪৬ 🪪

 নারায়ণগঞ্জ-ঢাকা-ডেমরা (ডিএনডি) বাঁধ প্রকল্প এলাকার প্রায় ৩০ লাখ মানুষের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার দ্রুত সমাধানে জরুরি প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন।

গত ২৫ মে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিব বরাবর এ সংক্রান্ত একটি লিখিত আবেদনপত্র জমা দেন। আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকা এবং ঢাকা মহানগরের অংশবিশেষ নিয়ে গঠিত ডিএনডি প্রকল্পে প্রতি বছর সামান্য বৃষ্টিতেই ভয়াবহ জলাবদ্ধতা দেখা দেয়। এর ফলে এলাকাবাসীকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মুহাম্মদ গিয়াসউদ্দিন জানান, গত বছরের ১ অক্টোবর একই দাবিতে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হলেও এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয়দের আশঙ্কা, এবছর বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে।

তিনি বলেন, “ডিএনডি এলাকার জনগণ বছরের পর বছর ধরে জলাবদ্ধতার যন্ত্রণা ভোগ করছে। এটা কোনো একদিনের সমস্যা নয়। সরকার যদি দ্রুত কার্যকর ব্যবস্থা না নেয়, তাহলে এ দুর্ভোগ আরও দীর্ঘস্থায়ী হবে।”

সাবেক এই সংসদ সদস্য তার বর্তমান আবেদনপত্রের সঙ্গে পূর্বের আবেদনপত্রটি সংযুক্ত করে বিষয়টির গুরুত্ব পুনরায় তুলে ধরেন। একই সঙ্গে আবেদনপত্রের অনুলিপি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক এবং সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার দপ্তরেও প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102