মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্প্রীতির টানে জামায়াত কার্যালয়ে রাজীব: অভিনন্দন জানালো শিবির নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা রেজা রিপন নারায়ণগঞ্জে বিদ্যানিকেতন হাই স্কুলে আন্ত: শ্রেনী ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত টিসিবি ডিলারে আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই-দিপু এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আতাউর রহমান জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্যকে সেলাই মেশিন উপহার দিল সদর উপজেলা প্রশাসন বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কাশিপুরে শহীদ জিয়ার ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত: দোয়া ও খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২৫৩ 🪪

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের কাশিপুরে আলোচনা সভা, মিলাদ, দোয়া ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) বিকেলে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের উদ্যোগে কাশিপুর ঢালী বাড়ি এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আহ্বায়ক মো: আরিফুল ইসলাম টিটু ঢালী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাবেক সমাজকল্যাণ সম্পাদক মো: আরাফাত আলম জিতু।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা কায়েস আহম্মেদ পল্লব, নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম দলের আমান খাঁন এবং ফতুল্লা থানা জাতীয়তাবাদী প্রজন্ম দলের যুগ্ম-আহ্বায়ক কামাল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মো: আরাফাত আলম জিতু বলেন, “গত ১৬ বছর ধরে সাবেক ফ্যাসিস্ট সরকার মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের অসম্মানিত করার চেষ্টা করেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে যদি শীর্ষ কয়েকজন নেতার মূল্যায়ন করতে হয়, তবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম সবার আগে আসবে।” তিনি আরও বলেন, “৭ই মার্চের ভাষণে স্বাধীনতার সুস্পষ্ট ঘোষণা না আসায় এবং ২৫শে মার্চের কালরাতে গণহত্যার পর যখন জাতি দিশেহারা, তখন ২৬শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়ার কণ্ঠে স্বাধীনতার ঘোষণা ভেসে আসে, যা জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করে।”

সভাপতির বক্তব্যে আরিফুল ইসলাম ঢালী বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা জাতীয়তাবাদী রাজনীতি করি। আমরা সামাজিক ও সেবামূলক কাজের মাধ্যমে দলের সুনাম অক্ষুণ্ণ রাখতে চাই। আমরা সন্ত্রাস ও নৈরাজ্য পছন্দ করি না এবং ক্ষমতায় এলে জনগণের সেবক হিসেবে কাজ করব।” তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন কাশিপুর গোয়ালবন্দস্থ গাউসিয়া খুলিলিয়া সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা ফয়সাল মাহমুদ আপেল। দোয়া শেষে উপস্থিত গরীব ও অসহায় পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শাহাজাদা মাদবর, অলি উল্লাহ, রাজীব, মোমিন, শিপলু, সোহেল এবং কাশীপুর ইউনিয়ন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কাশীপুর ইউনিয়ন নেতা আলমগীর হোসেন প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102