মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্প্রীতির টানে জামায়াত কার্যালয়ে রাজীব: অভিনন্দন জানালো শিবির নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা রেজা রিপন নারায়ণগঞ্জে বিদ্যানিকেতন হাই স্কুলে আন্ত: শ্রেনী ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত টিসিবি ডিলারে আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই-দিপু এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আতাউর রহমান জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্যকে সেলাই মেশিন উপহার দিল সদর উপজেলা প্রশাসন বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে নারায়ণগঞ্জ ২৬ নং ওয়ার্ড বিএনপির দোয়া ও খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২১১ 🪪

 বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। এ উপলক্ষে শুক্রবার (৩০ মে) দুপুরে মহানগর বিএনপির অন্তর্গত ২৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং প্রধান বক্তা হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়। মোনাজাত শেষে উপস্থিত দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ২৬ নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ মিঠুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপনের সঞ্চালনায় এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফতেহ্ রেজা রিপন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. মুজিবুর রহমান এবং নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা।

দলীয় নেতাকর্মীরা শহীদ জিয়ার আদর্শ ও দেশের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করে এই কর্মসূচি পালন করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102