বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে এনায়েতনগর ৫নং ওয়ার্ড বিএনপির দোয়া ও নেওয়াজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৪৯ 🪪

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়ন বিএনপি’র ৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে এক দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে নেওয়াজ (তাবারক) বিতরণের আয়োজন করা হয়।

শুক্রবার (৩০ মে ) সকালে ইউনিয়নের ধর্মগঞ্জ এলাকার মাওলা বাজারে এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনায়েতনগর ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. কাইয়ুম মন্ডল এবং সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, কোষাধ্যক্ষ সায়েম মন্ডল, সহ-সভাপতি শাহাবুদ্দিন বীর ও মো. বাবুল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা যুবদল নেতা মুরাদ হাসান বীর, ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোতালেব মন্ডল, সহ-প্রচার সম্পাদক লিটন মল্লিক, এনায়েতনগর ইউনিয়ন যুবদল তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. শরীফ হোসেন, বিএনপি নেতা মো. হেলাল, মো. জহির, মো. মিঠু, আফসারসহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি এনায়েতনগর ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে সম্পন্ন হয়।

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়াও, ফতুল্লা থানার সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মরহুম এস এম নুরুল ইসলাম ও ইলিয়াস মল্লিকের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফাইজুল্লাহ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102