শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের দায়িত্ব পাওয়ায় মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের অভিনন্দন সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে আটক ২ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের দায়িত্ব প্রদান: মহানগর বিএনপি নেতা রেজা রিপনের অভিনন্দন নারায়ণগঞ্জের দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ বিদ্যানিকেতনে বার্ষিক মেধা ও ক্রীড়া পুরস্কার বিতরণ ৫ সেপ্টেম্বর ৬ দফার দাবিতে লংমার্চ: নারায়ণগঞ্জে ডিসি-এসপির সাথে ১১ দলীয় নেতাদের সাক্ষাৎ বাংলাদেশ অর্থনীতির নিয়ন্ত্রণ হারানোর পথে, কঠিন পরীক্ষার মুখোমুখি সরকার কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া নারায়ণগঞ্জে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) আলোচনা সভা ফুটপাত দখলমুক্তকরণে সিটি কর্পোরেশনের উদ্যোগকে স্বাগত—তবে চাই মানবিক ও পরিকল্পিত সমাধান

কেক কেটে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলেন ভিপি রনি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৫৭৩ 🪪

কেক কেটে বাংলাদেশ আওয়ামী  স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলেন না’গঞ্জ কলেজের সাবেক ভিপি ও না’গঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জামির হোসেন রনি।

বৃহস্পতিবার (২৭জুলাই) দুপুরে ২নং রেলগেটস্থ না’গঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যলয়ে কর্মী সমর্থকদের নিয়ে তিনি দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। এ সময় নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় ভিপি রনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, স্বেচ্ছাসেবক লীগ পরিচালিত হচ্ছে পরীক্ষিত ও ত্যাগী নেতা-কর্মীদের মাধ্যমে। স্বেচ্ছাসেবক লীগ হচ্ছে জননেত্রীর পরীক্ষিত নেতাদের নিয়ে, তাই তারা দেশের সেবা করতে বদ্ধপরিকর। দেশের যে কোন দুঃসময়ে সেচ্ছাসেবকলীগ জনগণের পাশে থাকবে। দেশে বিএনপি- জামাতের রাজনীতির নামে কোন প্রকার সহিংসতা করলে শক্ত হাতে প্রতিরোধ করা হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী শফিউল বাসার বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো.আল আমিন,মোাহাম্মদ নাজির হোসেন,জুয়েল খান,মো.আকরাম,এস এম সুমন,সাবেক সহ-সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য শরীফ হোসেন শেখ সানি,মো. আরাফাত, মো. নিলয়,ইন্দ্রজিৎ রায়, মো.সুমন প্রধান,এবিএম মোহস সুন্নাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102