বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের ‘খ সার্কেল’ এ নতুন অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষের যোগদান সিদ্ধিরগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি ‘বেলু’ গ্রেপ্তার কথনের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তীতে গল্প আড্ডা  বাসে অতিরিক্ত ভাড়া আদায় ও জনভোগান্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের বিক্ষোভ ‎বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা কমিটির পুনর্গঠন ত্বকী হত্যার ১৫৮ মাস: বিচারের দাবিতে শুক্রবার আলোক প্রজ্বলন সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা

ঢাকা বিভাগীয় “তারুণ্যের সমবেশ” সফল করতে নারায়ণগঞ্জে যুবদলের জোর প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৫৬ 🪪

তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে ঢাকা বিভাগীয় “তারুণ্যের সমবেশ” সফলভাবে আয়োজনের লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী যুবদলের এক জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১শে মে) দুপুর ২টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ হোসিয়ারী সমিতির মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির পল। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল-এর সভাপতিত্বে ও সদস্য সচিব সাহেদ আহমেদ-এর সঞ্চালনায় সভায় নগরীর সকল থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়।

সভায় আগামী ২৭ মে “তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি” শীর্ষক সেমিনার এবং ২৮ মে ঢাকায় “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ”-কে সফল করতে সংগঠনিক দিকনির্দেশনা দেওয়া হয়। এছাড়া, তরুণদের মধ্যে গণতান্ত্রিক চেতনা জাগরণ, অর্থনৈতিক মুক্তির দাবি ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মোঃ শাহীন খান সকল নেতাকর্মীকে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “তারুণ্যের শক্তিকে একত্রিত করে আমরা একটি সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব।”

উল্লেখ্য, জাতীয়তাবাদী যুবদল তরুণদের ঐক্যবদ্ধ করে একটি গণমুখী রাজনৈতিক ধারা তৈরি করতে কাজ করে যাচ্ছে। “যুব, ঐক্য, প্রগতি”—এই মন্ত্রে সামনে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয় সভায়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102