মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্প্রীতির টানে জামায়াত কার্যালয়ে রাজীব: অভিনন্দন জানালো শিবির নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা রেজা রিপন নারায়ণগঞ্জে বিদ্যানিকেতন হাই স্কুলে আন্ত: শ্রেনী ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত টিসিবি ডিলারে আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই-দিপু এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আতাউর রহমান জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্যকে সেলাই মেশিন উপহার দিল সদর উপজেলা প্রশাসন বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

না’গঞ্জে নগর ভবনে হামলা: চার হামলাকারী গ্রেপ্তার, অভিযান অব্যাহত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৭১ 🪪

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। বুধবার (২১ মে) দিনভর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নিরব ওরফে রুবেল, জিসান, দেলোয়ার এবং মো. পাপ্পু।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, “ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে। এর ভিত্তিতে মঙ্গলবার রাতে একজনকে এবং আজ (বুধবার) আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মোট চারজনকে আমরা আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি।”

উল্লেখ্য, গত ১২ মে শহরে অটোরিকশা চলাচলে অবাধ প্রবেশের দাবিতে একদল অটোরিকশা চালক আন্দোলন শুরু করে। আন্দোলনের এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনে অতর্কিত হামলা চালায়। এই হামলায় সিটি করপোরেশনের কর্মকর্তা এবং যানজট নিরসনে নিয়োজিত স্বেচ্ছাসেবকসহ অন্তত বিশজন গুরুতর আহত হন।

পুলিশ জানিয়েছে, এই ন্যক্কারজনক ঘটনায় আরও যারা জড়িত রয়েছে, তাদের শনাক্ত করে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা হবে। এ লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102