শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শোক ‘আশুরায় শিয়াদের অপসংস্কৃতি কোনোভাবেই বরদাশত করা হবে না’: আল্লামা আব্দুল আউয়াল নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ২য় রাউন্ড ও কোয়ার্টার ফাইনাল শেষ, সেমিফাইনাল ২০ জুন

ক্রীড়া আয়োজনের মাধ্যমে যুবসমাজ মাদক থেকে দূরে থাকবে : মশিউর রহমান রনি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৩৫৬ 🪪

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেছেন, “আমিনুল ভাইয়ের মতো একজন মানুষ, যার ওপর দেশনেত্রী বেগম খালেদা জিয়া আস্থা রাখেন, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজ যারা এই খেলাধুলার আয়োজন করেছেন, তাদের ধন্যবাদ জানাই। এই ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে যুবসমাজ মাদক থেকে দূরে থাকবে।

শুক্রবার (৯ মে) বিকেলে ফতুল্লার মাসদাইর এলাকায় যুব শক্তি সামাজিক সংগঠনের আয়োজনে একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চেয়েছিলেন, দেশের প্রতিটি স্তরে আমিনুল ভাইয়ের মতো নেতৃত্ব গড়ে উঠুক। আমিনুল ভাইকে দেখে অনেকেই বৈষম্যবিরোধী আন্দোলনে অনুপ্রাণিত হয়েছে। তার মতো মানুষ যদি রাস্তায় নেমে সংগ্রাম করতে পারেন, তাহলে আমরা শিক্ষক, শিক্ষার্থী, ডাক্তার হিসেবেও রাস্তায় নেমে সংগঠিত হতে পারব।

অনুষ্ঠানে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান প্রমুখ।

এই ফুটবল টুর্নামেন্টে স্থানীয় যুবকদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়, যা সামাজিক সংহতি ও স্বাস্থ্যকর প্রতিযোগিতামূলক মনোভাব তৈরিতে ভূমিকা রাখে বলে মনে করেন আয়োজকরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102