সোমবার, ২২ জুন ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সিদ্ধিরগঞ্জ থানার পুর্ণাঙ্গ কমিটি ঘোষনা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২২৯ 🪪

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সিদ্ধিরগঞ্জ থানার ৪১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। বুধবার (৭ মে) সকাল ১০ টায় সিদ্ধিরগঞ্জ বাজার নাসিক ৫নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর গোলাম মুহাম্মাদ সাদরিলের নিজস্ব কার্যালয়ে এক মতবিনিময় সভায় আয়োজন করা হয়। সভার শুরুতে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সিদ্ধিরগঞ্জ থানার কমিটির নেতৃবৃন্দের পরিচয় পর্ব শেষে জসিম উদ্দিন বুলবুলকে সভাপতি, মোঃ জুয়েলকে সাধারন সম্পাদক ও মিজানুর রহমান মঞ্জুকে সাংগছনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট সিদ্ধিরগঞ্জ থানার পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

কমিটি ঘোষনা ও মতবিনিময় অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক , সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ সভাপতি ও সাবেক কাউন্সিলর গোলাম মুহাম্মাদ সাদরিল বলেন, বিগত ১৬ বছর যাবত আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে কমিটি গঠন তো দূরের কথা কোন আলোচনা সভাই করিতে পারি নাই। গত ৫ ই আগস্ট এর ছাত্র জনতার আন্দোলনে বাকশালী ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার দেশ থেকে পলায়নের মাধ্যমে দেশের মানুষ স্বাধীনতার সুঘ্রাণ পেতে শুরু করেছে। তিনি বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমান আগামীর বাংলাদেশ বিনির্মানে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ঘোষনা করেছেন আমাদের সে অনুযায়ী সামনে অগ্রসর হতে হবে। নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন আপনারা যারা কমিটিতে আছেন সুনামের সাথে এলাকায় কাজ করবেন, দলের সুনাম ক্ষুন্ন হয় এমন কোন কাজ করবেন না। যদি কারো বিরুদ্ধে চাদাঁবাজি সন্ত্রাসীর অভিযোগ পাওয়া যায় আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক আইনানুগ ব্যাবস্থা গ্রহন করবো।

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নবগঠিত সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সভাপতি জসিম উদ্দিন বুলবুল বলেন,আজ মানুষ মুক্ত আকাশের নিচে স্বস্তির নিঃশ্বাস ফেলে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে। আজ এই নবগঠিত কমিটির মাধ্যমে তারুণ্যের অহংকার তারেক জিয়ার হাতকে শক্তিশালী করে খুনি শেখ হাসিনার দোসরদেরকে প্রতিহত করব। অমর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।

উক্ত কমিটি ঘোষনা অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি জহিরুল ইসলাম জয়, সাধারন সম্পাদক কামরুল হাসান রবিন সহ সিদ্ধিরগঞ্জ থানা কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102