বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

রূপগঞ্জে অনুমোদনহীন হাউজিং প্রকল্পের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৫২৮ 🪪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুমোদনবিহীন একটি হাউজিং প্রকল্পের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৮ মে) ভোলাব ইউনিয়নের গুতুলিয়া মৌজায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের তত্ত্বাবধানে অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মো. তাছবীর হোসেন। এ সময় মর্ডান জমিদার সিটি’ নামের একটি অননুমোদিত হাউজিং প্রকল্পের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, এই প্রকল্পের কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে স্থানীয় কৃষকদের জমিতে অবৈধভাবে বালু ফেলাসহ জোরপূর্বক দখল চালাচ্ছিল। এতে প্রকৃত জমির মালিকরা তাদের পৈতৃক সম্পত্তি হারিয়ে ভূমিহীন হওয়ার পাশাপাশি কৃষিকাজে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, এসব অবৈধ কার্যক্রমে কৃষিজমি কমে যাওয়ায় এলাকায় কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ভূমি মালিকদের অধিকার রক্ষা ও জনস্বার্থে অবৈধ হাউজিং প্রকল্প এবং জমি দখলের বিরুদ্ধে তাদের অভিযান চলমান থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102