শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শোক ‘আশুরায় শিয়াদের অপসংস্কৃতি কোনোভাবেই বরদাশত করা হবে না’: আল্লামা আব্দুল আউয়াল নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ২য় রাউন্ড ও কোয়ার্টার ফাইনাল শেষ, সেমিফাইনাল ২০ জুন

ফতুল্লায় যৌতুকের দাবিতে স্ত্রী’র উপর নির্মম নির্যাতনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ২৩৮ 🪪

ফতুল্লায় এক নারী তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছেন। গতকাল রাতে ঘটনাটি ফতুল্লা থানার মিয়াপাড়া অটো স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগকারী রুকাইয়া আক্তার (২১) জানান, তার সঙ্গে তিন বছর আগে মোঃ আরিফ রাব্বানীর (২১) ইসলামিক শরিয়ত মোতাবেক বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে ১৮ মাস বয়সী এক কন্যা সন্তান রয়েছে। বিবাহের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা তার কাছ থেকে নিয়মিত যৌতুকের টাকা দাবি করে আসছিল। রুকাইয়া দাবি করেন, তিনি ইতিমধ্যে স্বামী ও শ্বশুরবাড়িকে ২ লক্ষ টাকা নগদ, ১ লক্ষ টাকার আসবাবপত্র এবং তিন ভরি স্বর্ণালঙ্কার দিয়েছেন। কিন্তু তারা এতে সন্তুষ্ট না হয়ে তার উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে।

গতকাল রাত আনুমানিক ৯টার দিকে স্বামী আরিফ, শাশুড়ি নারগিস (৪৫), শ্বশুর বাদল (৫০) এবং অন্যান্য আত্মীয়রা মিলে আরও ৩ লক্ষ টাকা যৌতুকের দাবি করে। টাকা না দেওয়ায় তারা রুকাইয়াকে নির্মমভাবে মারধর করে। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে এলে বিবাদীরা প্রকাশ্যে তালাকের হুমকি দিয়ে তাদেরকে বাড়ি থেকে এক কাপড়ে তাড়িয়ে দেয়।

রুকাইয়া আরও অভিযোগ করেন, তার স্বামী মাদক সেবন করেন এবং অন্যান্য নারীদের সঙ্গে অবৈধ সম্পর্ক রাখেন। এছাড়া বিবাহের সময় দেওয়া স্বর্ণালঙ্কার জোরপূর্বক কেড়ে নিয়ে বিক্রি করে দিয়েছে বলে তিনি জানান।

ঘটনাটি স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102