বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
দেশ পুনর্গঠনে বাধা দিলে ফ্যাসিবাদের দায় বিরোধী দলকেই নিতে হবে: সাবেক কাউন্সিলর খোরশেদ  জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শাহরিয়ার চৌধুরী ইমনের বিনম্র শ্রদ্ধা  ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বীর শহীদদের প্রতি ডাঃ মজিবুর রহমানের শ্রদ্ধা  জুলাই গণঅভ্যুত্থান দিবসে সকল বীর শহীদদের প্রতি এড. আসমা হেলেন বিথী’র গভীর শ্রদ্ধা নিবেদন  ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি টিটু ঢালি’র গভীর শ্রদ্ধা ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস: বীর শহীদদের প্রতি মহানগর বিএনপি নেতা শিপলুর বিনম্র শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মহানগর বিএনপি নেতা রেজা রিপন  নারায়ণগঞ্জ শিল্প অঞ্চল গাছ রোপন অত্যান্ত জরুরী:  সরকারি গাড়িচালক সমিতির বৃক্ষরোপণ কর্মসূচিতে- অধ্যাপক মামুন মাহামুদ 

সোনারগাঁয়ে প্রধান শিক্ষকের অপকর্ম ঢাকতে কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৩১৮ 🪪
নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলা সাদিপুর ইউনিয়ন পঞ্চমী ঘাট এলাকায় অবস্থিত পঞ্চমী ঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে  বিভিন্ন অপকর্ম প্রকাশ করায় সহকারি শিক্ষিকা বিলকিস আক্তার উপর ক্ষিপ্ত হয়ে তার অপর্কম ঢাকতে সোনারগাঁও পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম কমলমতি শিক্ষার্থীদের উস্কে দিয়ে ক্লাসের সময়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করার অভিযোগ পাওয়া যায়।
সূত্রে জানা যায় পঞ্চমী ঘাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বিলকিস আক্তারের স্বামী সাধারন একজন কাঠ ও টিন ব্যবসায়ী আলমাস মিয়াকে কে কুখ্যাত সন্ত্রাসী আখ্যা দিয়ে ব্যানার ধরিয়ে দেয় শিক্ষার্থীদের হাতে।
 একই বিদ্যালয়ের শিক্ষিকা বিলকিস আক্তার কে অনৈতিক  কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে সোনারগাঁ থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ সহ বিদ্যালয়ে দুর্নীতি নিয়ে সরকারি দপ্তর গুলোতে অভিযোগ করার কারণেই তার উপর নেমে আসে বিভিন্ন প্রকার অমানুষিক নির্যাতন। বহাল তবিয়তে থাকার জন্য তার নির্দোষ প্রমাণ করার জন্য একটি মহলকে ব্যবহার করছেন প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম।
দীর্ঘ ১৫বছর আওয়ামীলীগের প্রভাবে প্রধান শিক্ষকের চেয়ার দখল করে রেখে নতুন কৌশল হিসেবে বিদ্যালয়ে পড়ুয়া কোমলমতী শিক্ষার্থীদের দিয়ে তার সাজানো মানববন্ধন করে থাকেন এই দুর্নীতিবাজ লম্পট শিক্ষক জাহাঙ্গীর আলম। তার অপকর্ম তুলে ধরে গনমাধ্যমে সংবাদ প্রকাশ হলে সংবাদ কর্মীদের বিরুদ্ধেও নানা ধরনের মিথ্যা বানোয়াট বক্তব্য প্রধান করেন প্রধান শিক্ষক।
এই বিষয়ে জানতে চাইলে পঞ্চমী ঘাট উচ্চ বিদ্যালয়ের  ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুজ্জামান লিটন জানান বিলকিস থানায় কুপ্রস্তাবের অভিযোগ করেছে পুলিশ আসছিলো তদন্ত শেষে বলা যাবে কে দোষী।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102