সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

হাজীগঞ্জ এম সার্কাস থেকে আইটি স্কুল রাস্তা সংস্কার না হওয়ায় শিক্ষার্থী ও জনসাধারণের দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২৪৩ 🪪

নারায়ণগঞ্জ সদর থানাধীন নারায়নগঞ্জ টু আদমজী প্রধান সড়কের কিছু অংশ হাজীগঞ্জ এম সার্কাস হইতে আই,ই,টি সরকারি উচ্চ বিদ্যালয় পর্যন্ত রাস্তাটুকু দীর্ঘ প্রায় ১ বছর যাবৎ সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিনিয়তই ঘটছে দূর্ঘটনা। দীর্ঘ প্রায় ১ বছর পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট কতৃপক্ষের সংস্কারে নেই কোন উদ্যোগ। দূর্ঘটনার শিকার হয়ে অনেকেই হাত,পা ভেঙে পঙ্গু হয়ে বসে আছে বলে সাধারণ পথচারীদের কাছ থেকে এমনটাই তথ্য পাওয়া যায়।

খবর নিয়ে জানা যায়, নারায়ণগঞ্জ হইতে আদমজী এ সড়কটি ঐতিহ্যবাহী পুরনো এবং ব্যস্ততম সড়ক। এ সড়কের পাশেই গড়ে উঠেছে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, বিবি মরিয়ম উচ্চ বালিকা বিদ্যালয়, আই,ই,টি সরকারি উচ্চ বিদ্যালয় সহ অনেক সরকারি বেসরকারি খ্যাতিসম্পন্ন আবাসন,ধর্মীয় ও শিল্প প্রতিষ্ঠান। প্রতিনিয়তই যাতায়াত করেন শত শত শিক্ষার্থী, হাজার হাজার শ্রমিক ও লক্ষ লক্ষ সাধারণ মানুষ এবং অসুস্থ ব্যক্তিসহ গর্ভবতী মহিলারা । রাস্তাটুকু সংস্কার না হওয়ায় সকল মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তাটি গাতা খন্দে এবড়ো থেবড়োতে পরিনত হওয়ায় প্রতিনিয়তই মানুষকে দূর্ঘটনার শিকার হতে হচ্ছে। অনেক ক্ষেত্রে পরিবহনের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় গাড়ি রাস্তায় থেমে যায় ফলে যানজটের সৃষ্টি হচ্ছে বলেও জানা যায়। রাস্তার এ দূরাবস্থার কারনে পরিবহন চালক ও সাধারণ মানুষ ধিক্কার জানান রাস্তার দ্বায়িত্বে থাকা কতৃপক্ষকে। অনেকেই আক্ষেপ করে বলেন, যারা দ্বায়িত্বে আছেন তারা তো চেয়ার থেকে উঠে রাস্তা ঘাটের কোন খোঁজ খবর নেন না, তারাতো দামী গাড়ি হাকিয়ে চলে। সাধারণ মানুষের কষ্ট বুজবার মতো তাদের মনমানসিকতা নেই। যদি থাকতো তা হলে দীর্ঘ দিন ধরে রাস্তার এ বেহাল অবস্থা দেখে মেরামত করার উদ্যোগ নিতো।

রাস্তার এমন বেহাল অবস্থা দেখে এ বিষয়ে উপ বিভাগীয় প্রকৌশলী (সওজ) নারায়ণগঞ্জ সড়ক উপ – বিভাগ ১ এর মোহাম্মদ আহছান উল্লাহ্ মজুমদার এর সাথে কথা বললে তিনি বলেন, রাস্তার এ অংশ টুকু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর অধিনে থাকায় আমরা তাদের সাথে কথা বলেছি এবং সিটি কর্পোরেশন সংস্কার করবে বলে আমরা কোন পদক্ষেপ নেই নি।তবে তারা না করলে আমরা পদক্ষেপ গ্রহণ করবো। পরবর্তীতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, রাস্তা সংস্কারের বিষয়ে আমরা মিটিং এ আলোচনা করেছি এবং যতদ্রুত সম্ভব রাস্তাটি মেরামতের জন্য পদক্ষেপ নিবেন বলে জানান।

সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের নিকট সাধারণ পথচারীদের দাবি দ্রুত রাস্তাটি সংস্কার করে পথচারীদের সড়ক দূর্ঘটনার হাত থেকে রক্ষা করা হোক এবং চলাচল ব্যবস্হা নিরাপদ করুন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102