সোমবার, ২২ জুন ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

সিদ্ধিরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে ২৫ বছর পর স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৭০ 🪪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে আলম ওরফে নবীন (৬০)-কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বিষয়টি নিশ্চিত করে জানান, সিদ্ধিরগঞ্জ থানার দায়ের করা হত্যা মামলায় আসামিকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আলম ওরফে নবীন সিদ্ধিরগঞ্জের চরহোগলা এলাকার আদম আলী নেকরামের ছেলে। নিহত ভুক্তভোগী তার স্ত্রী আফসানা।

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খন্দকার আজিজুল হক হান্টু জানান, ১৯৯৯ সালের ২ অক্টোবর সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকা থেকে আফসানার লাশ উদ্ধার করা হয়। পরে পুলিশ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করে। তদন্তে তার স্বামী আলমকে অভিযুক্ত করা হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত আজ এই রায় দেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102