বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে না’গঞ্জ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের খাবার বিতরণ  কথনের ৪র্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সাথে ‘নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল’-এর শুভেচ্ছা বিনিময় নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল মিছিল বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে থাকার ঘোষণা দিলেও আমরা তাদের কোথাও খুঁজে পাইনি: এড.টিপু সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য মফিজ গ্রেফতার

র‍্যাবের অভিযানে না’গঞ্জে ৯৭ বোতল ফেনসিডিলসহ ৫ মাদক কারবারি আটক, পিকআাপ জব্দ 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ২০৫ 🪪

র‍্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি অভিযানিক দল গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় নারায়ণগঞ্জের বন্দর থানার রাজবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৯৭ বোতল ফেনসিডিলসহ ৫ জন মাদক কারবারিকে আটক করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।

আটককৃত মাদক কারবারিরা হলো, ১. মোঃ আমির (৩৭), পিতা: মৃত মেছের আলী সরদার, ঠিকানা: একরামপুর, বন্দর থানা, নারায়ণগঞ্জ।২. মোঃ আকবর হোসেন (৩১), জব্দকৃত পিকআপ ভ্যানের হেলপার, পিতা: মোঃ আজাদ, ঠিকানা: জগন্নাথপুর, কোতোয়ালী মডেল থানা, কুমিল্লা। ৩. মোঃ জিয়ান (১৯), জব্দকৃত পিকআপ ভ্যানের ড্রাইভার, পিতা: হোসাইন, ঠিকানা: কাসেরাপট্টি, কোতোয়ালী মডেল থানা, কুমিল্লা। ৪. মোঃ আরিফ (৩৮), পিতা: ইদ্রিস আলী, ঠিকানা: হরিণচৈত্রি, চান্দিনা থানা, কুমিল্লা। ৫.হানিফ হোসেন (৩৫), পিতা: শফিকুল ইসলাম, ঠিকানা: দারোরা, চান্দিনা থানা, কুমিল্লা।

প্রাথমিক তদন্তে জানা যায়, আটককৃত ব্যক্তিরা একটি পিকআপ ভ্যানে করে কুমিল্লা থেকে বিশেষ কৌশলে অবৈধ মাদকদ্রব্য (ফেনসিডিল) নারায়ণগঞ্জে নিয়ে এসে বিক্রির জন্য মজুদ করেছিল। র‍্যাব-১১-এর গোয়েন্দা শাখার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযান জোরদার করতে র‍্যাবের এমন সক্রিয় তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102