বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশ পুনর্গঠনে বাধা দিলে ফ্যাসিবাদের দায় বিরোধী দলকেই নিতে হবে: সাবেক কাউন্সিলর খোরশেদ  জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শাহরিয়ার চৌধুরী ইমনের বিনম্র শ্রদ্ধা  ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বীর শহীদদের প্রতি ডাঃ মজিবুর রহমানের শ্রদ্ধা  জুলাই গণঅভ্যুত্থান দিবসে সকল বীর শহীদদের প্রতি এড. আসমা হেলেন বিথী’র গভীর শ্রদ্ধা নিবেদন  ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি টিটু ঢালি’র গভীর শ্রদ্ধা ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস: বীর শহীদদের প্রতি মহানগর বিএনপি নেতা শিপলুর বিনম্র শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মহানগর বিএনপি নেতা রেজা রিপন  নারায়ণগঞ্জ শিল্প অঞ্চল গাছ রোপন অত্যান্ত জরুরী:  সরকারি গাড়িচালক সমিতির বৃক্ষরোপণ কর্মসূচিতে- অধ্যাপক মামুন মাহামুদ 

ভর্তি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন আইসিএবি সতক শাখার সভাপতি শাহ্ মুহাম্মদ ছগীর হোসেন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৩৩৮ 🪪

দূর হক সব ভীতির পাহাড়, আসুক আলোর দিন, আমাদের এই বিজয় মিছিলে, আপনিও হোন মুয়াজ্জিন। এই দীপ্তিময় শ্লোগানকে সামনে রেখে আজ ১৫ই এপ্রিল, মঙ্গলবার, সরকারি তোলারাম কলেজ (সতক) শাখা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক অনুপ্রেরণামূলক বার্তা প্রদান করেন শাখা সভাপতি শাহ্ মুহাম্মদ ছগির হোসেন।

তিনি বলেন ভর্তিযুদ্ধ শুধু একটি পরীক্ষা নয়, এটি একেকটি স্বপ্নপূরণের সংগ্রাম। প্রতিটি শিক্ষার্থীর চোখে আজ সম্ভাবনার দীপ্তি, আশার আলো। এই পরীক্ষার মাধ্যমে ভবিষ্যতের সমাজনায়ক, চিন্তাবিদ ও দেশপ্রেমিক নাগরিকেরা নিজেদের যাত্রা শুরু করবে। তাই আমি সরকারি তোলারাম কলেজসহ জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল ভর্তি পরীক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও দোয়া।”

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজসমূহে আগামী ৩রা মে ২০২৫, সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষার অংশ হিসেবে সরকারি তোলারাম কলেজেও অংশ নেবে প্রায় ২ হাজার শিক্ষার্থী। এ প্রেক্ষাপটে ইসলামী ছাত্র আন্দোলন, সতক শাখার পক্ষ থেকে কলেজের বিভিন্ন প্রান্তে ব্যানার সাঁটিয়ে শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়েছে।

শাহ্ মুহাম্মদ ছগির হোসেন আরও বলেন, আত্মবিশ্বাস, অধ্যবসায় এবং আল্লাহর ওপর তাওয়াক্কুল—এই তিনটি গুণ যদি শিক্ষার্থীদের মধ্যে থাকে, তবে কোনো বাধাই তাদের রুখে দিতে পারবে না। ভয় নয়, সাহসিকতাই হোক তোমাদের পথচলার সঙ্গী। আমরা তোমাদের পাশে আছি, থাকবো, ইনশাআল্লাহ।

তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান নিজেদের প্রস্তুতি নিবদ্ধভাবে সম্পন্ন করো। সময়কে কাজে লাগাও। সমাজকে বদলাতে হলে, আগে নিজেকে বদলাও। আজকের তোমরাই আগামীর বাংলাদেশ গড়বে। আমরা চাই, সেই বাংলাদেশ হোক আলোকিত, নৈতিকতায় পূর্ণ এবং ইসলামি আদর্শে গঠিত।

শুভেচ্ছা কার্যক্রমে অংশ নেন শাখা সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম মৃদুলসহ সংগঠনের অন্যান্য সক্রিয় সদস্যরা। শিক্ষার্থীদের মধ্যে এতে উৎসাহ ও উচ্ছ্বাস পরিলক্ষিত হয়।

 

 

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102