সোমবার, ২২ জুন ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

রমজানের শিক্ষা জীবনে সর্বক্ষেত্রে  বাস্তবায়ন করতে পারলেই ঈদ পুনর্মিলনী আমাদের জন্য সার্থক হবে- মুহাম্মদ আব্দুল জব্বার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৮৯ 🪪
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মুহাম্মদ আবদুল  জব্বার বলেছেন যে,রমজানের প্রকৃত শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারলে ঈদ আনন্দ ও ঈদ পুনর্মিলন  আমাদের জন্য সার্থক হবে এবং সফল হবে। কারণ মানুষ দীর্ঘ ১১মাস সিয়াম সাধনায় অনেক ত্যাগও কুরবানির পরিচয় দিলেও রমজান শেষে আবারো বিপরীত চিন্তা এবং কাজে জড়িয়ে পরে। এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায়ের পর নিয়মিত কুরআন ও হাদিস অধ্যয়ন এবং দ্বীন কায়েমের কাজে নিজেকে জাড়িত  রাখতে পারলেই রমজানের শিক্ষা আমাদের জীবনে কাজে লাগবে।  তাই সকলকে নিয়মিত দিন কায়েমের কাজে নিজেকে যুক্ত রাখার জন্য তিনি আহ্বান জানান। 
তিনি আজ ১৫ই এপ্রিল  মঙলবার  সকালে গোদনাইল শান্তিনগর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের  ৮ নং ওয়ার্ড  এর উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।  এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর দেওয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠিত  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর মজলিসে সুরার সদস্য ও নারায়ণগঞ্জ উত্তর থানার আমির জনাব মোঃ আবুল কালাম আজাদ। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ  উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102