সোমবার, ২২ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বিএনপি নেতা জাকির খানের দীর্ঘায়ু কামনায় সিদ্ধিরগঞ্জ থানা প্রজন্ম দলের খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৪০২ 🪪

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা সদ্য কারামুক্ত জাকির খানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সিদ্ধিরগঞ্জ থানা জাতীয়তাবাদী প্রজন্ম দল অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড সংলগ্ন সাইনবোর্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিমের নির্দেশনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী প্রজন্ম দলের আহ্বায়ক সারোয়ার করিম সেলিম, সদস্য সচিব আক্তার হোসেন অপু।

বিশেষ অতিথি হিসেবে জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের সিনিয়র সহ-সভাপতি খোকন সানি, যুগ্ম আহ্বায়ক হাজী সুমন মাহমুদ, দিদারুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা আহ্বায়ক মো. মনির হোসেন, সদস্য সচিব আবুল হোসেন সানি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

সার্বিক সহযোগিতায় ছিলেন মো. বাচ্চু মিয়া, জামাল হোসেন, জাফর মিয়া, বাবু ঢালি, মো. পারভেজ, আলাল খান, মো. জয়নাল, মো. জুম্মন, মো. শামীম, মো. মাসুদুর রহমান, মো. মিলন, মো. ফিরোজ হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত নেতাকর্মীরা জাকির খানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102