রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা  ডিক্রিরচর-বক্তাবলী ঘাটে সেতু নির্মাণে মন্ত্রীকে ডিও লেটার: এমপি মাধবী মার্মাকে আনোয়ার হোসেনের অভিনন্দন চলে গেলেন নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু

তোলারাম কলেজে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বাংলা বর্ষপঞ্জি বিতরণ

শাহ্ মুহাম্মদ ছগির হোসেন
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৩৪৭ 🪪

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরকারি তোলারাম কলেজ (সতক) শাখার উদ্যোগে বাংলা বর্ষপঞ্জি বিতরণ কর্মসূচির আয়োজন করে।

আজ ১লা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ (১৪ এপ্রিল ২০২৫), রোববার, বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠানে কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব প্রফেসর বিমল চন্দ্র দাস, উপাধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ শহিদুল ইসলাম, শের-ই-বাংলা ছাত্রাবাসের সম্মানিত সুপার জনাব মোঃ আনারুল ইসলাম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ মজনুর রহমান সহ অন্যান্য সম্মানিত শিক্ষক ও নেতৃবৃন্দের মাঝে বাংলা বর্ষপঞ্জি বিতরণ করা হয়।

বর্ষপঞ্জি বিতরণ কর্মসূচীতে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মহানগর শাখা সভাপতি এইচএম শাহীন আদনান, সহ-সভাপতি মুহাম্মদ নোমান আহমদ।

এসময় উপস্থিত শিক্ষকবৃন্দ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানান এবং শিক্ষার্থীদের সাংস্কৃতিক চেতনা ও সময়ের গুরুত্ব উপলব্ধি করায় এই উদ্যোগের প্রশংসা করেন। বাংলা বর্ষপঞ্জি বিতরণের মাধ্যমে শিক্ষার্থীরা নববর্ষের আনন্দঘন পরিবেশে নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি এক গভীর দায়িত্ববোধের পরিচয় দিয়েছে।

এ সময় বিভিন্ন বন্ধুপ্রতিম রাজনৈতিক ও অরাজনৈতিক ছাত্রসংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন, যারা এ উদ্যোগকে সম্প্রীতি ও সম্মিলনের প্রতীক হিসেবে মূল্যায়ন করেন।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সতক শাখা সভাপতি শাহ্ মুহাম্মদ ছগির হোসেন জানান, “আমরা চাই আমাদের শিক্ষাঙ্গনে বাংলা নববর্ষ শুধু উৎসব নয়, বরং একটি সচেতন সাংস্কৃতিক চর্চার প্রতীক হয়ে উঠুক। বর্ষপঞ্জি বিতরণ তারই একটি প্রয়াস।”

এই কার্যক্রম সরকারি তোলারাম কলেজের নববর্ষ উদযাপনকে করেছে আরও অর্থবহ ও তাৎপর্যপূর্ণ।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102