বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি আমরা সবাই ভাই ভাই, সম্প্রীতির বাংলাদেশ গড়তে আমরা সবসময় আপনাদের পাশে আছি: রাকিব না’গঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের শারদীয় শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠিত  বিসিকে ফকির এ্যাপারেলসে উৎসবমুখর পরিবেশে শ্রমিক অংশগ্রহণকারী কমিটি নির্বাচন সম্পন্ন অচল রাস্তা ও জলাবদ্ধতায় দুর্ভোগে ফতুল্লার ৯ নম্বর ওয়ার্ডবাসী; সংস্কারের আশ্বাসের তিন মাসেও হয়নি দৃশ্যমান অগ্রগতি সেলিনা হাসপাতালের চেয়ারম্যান আলীনূর শরীফ শামীমের শারীরিক খোঁজ নিলেন বিপিএইচসিডিএ নেতৃবৃন্দ এসপি অফিস থেকে চানমারী পর্যন্ত লিংক রোডে ফের পরিচ্ছন্নতা অভিযান: ময়লা ফেললে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির হকারদের উচ্ছেদ নয়, শৃঙ্খলা ও জনভোগান্তি কমাতেই উদ্যোগ: চাঁদা আদায়ের অভিযোগ অস্বীকার এলাকাবাসীর দীর্ঘ ৮ বছর বিরতির পর নারায়ণগঞ্জ সদর উপজেলায় আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে কাব ক্যাম্পুরী ‘কথা নয়, এখন কাজের পালা’: অবৈধ অটো ও ফুটপাত মুক্ত করতে নাসিক প্রশাসকের কঠোর বার্তা

ড. ইউনূসকে ওআইসি’র দায়িত্ব নিতে জাবালে নূর ওয়েলফেয়ার এসোসিয়েশনের অনুরোধ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১৭৯ 🪪
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হিসেবে দায়িত্ব নেয়ার অনুরোধ জানিয়েছে সামাজিক সংগঠন জাবালে নূর ওয়েলফেয়ার এসোসিয়েশন।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে নগরীর প্রেসক্লাবের সামনে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবীতে এক বিক্ষোভ সমাবেশে সংগঠনটি এমন দাবী জানায়।

‘ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করো’- শিরোনামের ও-ই বিক্ষোভ সমাবেশ ও দোয়ায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী মেফতাহ উদ্দিন জসিম।

ফিলিস্তিনে গণহত্যা বন্ধে পৃথিবীর সকল দেশকে এগিয়ে আসার আহবান জানিয়ে সভাপতির বক্তব্যে তিনি বলেন- ওআইসিকে যে উদ্দেশ্যে গঠন করা হয়েছিলো, তা কাজে আসছে না। ওআইসি ইহুদীদের দালালী করছে। ড. ইউনূস সাহেব, সারা পৃথিবীর মুসলমানেরা আপনার দিকে তাকিয়ে আছে। পৃথিবীর বড় বড় নেতারা আপনাকে সম্মান করে। আপনি নেতাদের আইডল। আপনি মুসলমানদের জন্য ওআইসি’র দায়িত্ব হাতে নেন। আপনি দায়িত্ব নিলে মুসলমান দেশগুলো উপকৃত হবে।

পরে তিনি ফিলিস্তিনের মজলুম জনগণের জন্য দোয়া ও মোনাজাত করেন। বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল নগরীর চাষাঢ়া গোল চত্ত্বর ঘুরে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন— সংগঠনের সহ-সভাপতি মুফতি আব্দুর রশিদ, কাজী মহিউদ্দিন আলিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ নেয়ামত উল্লাহ, নারায়ণগঞ্জ প্রেস মালিক সমিতির সহ-সভাপতি জিয়াউর রহমান জিন্নাহ, সাধারণ সম্পাদক রুহুল আমিন, সংগঠনের দপ্তর সম্পাদক আল আমিন, সমাজসেবক শহীদুল ইসলাম, রাবেয়া আক্তার, রুমা খানম, তানিয়া আক্তার, মীম, রাইসা, তাজ মোহাম্মদ, নাজমুল হোসেন প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102